রহস্য, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার

গোস্ট হাউজ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳251

৳ 33525% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 84 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"গোস্ট হাউজ" বইটির প্রথম অংশ থেকে নেয়াঃ

সেপ্টেম্বর ১০, ১৭৯৭ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। নিভে গেছে আগুন, ধূসর ধোঁয়ার কুণ্ডলী সাপের মতাে পাক খেয়ে কেবল ওপরে উঠছে। পােড়া কাঠের ফাঁকে মাঝে মাঝে ঝিলিক দিচ্ছে খেয়ে কেবল ওপরে উঠছে। পােড়া কাঠের ফাঁকে মাঝে মাঝে ঝিলিক দিচ্ছে ধিকিধিকি শিখা। উপসাগর থেকে আসা নােনা বাতাস এ আগুনটিকেও নিভিয়ে দেবে। অন্যায় এবং আতঙ্কের তাে বটেই, কিন্তু এরকম দৃশ্যের এতবার পুনরাবৃত্তি ঘটেছে যে দর্শকদের এসব আর তেমন প্রভাবিত করে না।

ওরা আগেও দেখেছে মেয়েটি নিজেকে নিরপরাধ দাবি করে আকুতি করছিল। লঘু উচ্চারণে মন্ত্র পড়তে ব্যস্ত প্রিস্ট ওদিকে নজরই দেননি। আর জল্লাদ- সে যখন মেয়েটির পায়ের নিচে আগুন ধরিয়ে দিয়েছিল তখন তার মুখটাকে মনে হচ্ছিল একটা মুখােশ। ঘটনার সমাপ্তি ঘটলে মহিলারা তাদের বাচ্চাকাচ্চাদের একত্রিত করল, পুরুষরা রওনা হলাে কাজে ফেরার জন্য। শিগগির তারা দৈনন্দিন কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে গেল। তাদের দেখে বুঝবার উপায় নেই তরুণীর রক্ত পানের জন্য তারা কেমন উন্মত্ত হয়ে উঠেছিল। তবে একজন রয়ে গেল বধ্যভূমিতে। ধিকিধিকি জ্বলতে থাকা চিতার সামনে লম্বা ছায়া ফেলে সে দাঁড়িয়ে আছে। পরনে ঢিলা জামা।

পুড়ে কালাে হয়ে যাওয়া কঙ্কালের সামনে হাঁটু গেড়ে বসল সে। খানিক আগেও যেটি ছিল নরম, গােলাপি হাত, এখন সেটি পােড়া হাড়; সেদিকে সে নিজের হাতখানা বাড়িয়ে দিল। শহরের কনস্টেবল লােকটির দিকে হেঁটে গেল। মট করে কিছু একটা ভেঙে যাওয়ার হালকা শব্দ কানে এল তার। লােকটার পেছনে এসে তার কাঁধে টোকা দিল। সিধে হলাে লােকটা। কনস্টেবল খেয়াল করল না হাত মুঠো করে রেখেছে লােকটা। এও লক্ষ করল না পুড়ে কংকাল হওয়া শরীরটা পুরােপুরি অক্ষত নেই। লােকটা তার মুঠোতে কিছু একটা লুকিয়ে রেখেছে। সে নীল সােনালি রঙের একটি বস্ত্রখণ্ডে জিনিসটি পেঁচিয়ে নিয়ে বাড়ির পথ ধরল।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম গোস্ট হাউজ
ইংরেজি নাম Ghost House
লেখক অনীশ দাস অপু
প্রকাশনী তাম্রলিপি
বিষয় রহস্য, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার
আইএসবিএন 9789848058602
পৃষ্ঠা সংখ্যা ২০৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৯
পৃষ্ঠা সংখ্যা208
ভাষাbangla
ISBN9789848058602
বান্ডিংhard cover
অনীশ দাস অপু

অনুবাদক সম্পর্কে

অনীশ দাস অপু

পাঠকনন্দিত অনুবাদক অনীশ দাস অপু ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত লক্ষ্মী কান্ত দাস। ১৯৯৫ সালে এই কৃতি লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর পাস করেন। ছাত্রাবস্থায়ই তিনি দেশের জনপ্রিয় ও শীর্ষস্থানীয় সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকাগুলোতে অনুবাদক হিসেবে কাজ করতে শুরু করেন, এবং ফিচার, গল্প ও উপন্যাস অনুবাদ করতে থাকেন। অনীশ দ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 251

৳ 33525% ছাড়