আত্মশুদ্ধি, তাসাউফ ও আধ্যাত্মিকতা

তাসাউফ ও জীবনদর্শন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳160

৳ 20020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 40

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

হযরত মাহবুবে-এলাহী খাজা নিজাম উদ্দিন আউলিয়া (রা:) হতে বর্ণিত, হযরত খাজা শায়েখ ফরিদুদ্দিন গঞ্জেশকর (রা:) বর্ণনা করেন-রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম মিরাজ হতে ফিরে আসার পর নিজের সাহাবীদের ডেকে এরশাদ করলেন, আমার প্রতি আল্লাহ তায়ালার নির্দেশ হয়েছে যে, আমার দরবেশী খিরকা ঐ ব্যক্তিকে প্রদান করবো যে আমার প্রশ্নের জবাব সঠিক ভাবে দিতে পারবে ।প্রথমে হযরত আবুবকর সিদ্দিক (রা:) এর প্রতি দৃষ্টি নিক্ষেপ করে বললেন, যদি তোমাকেই এ দরবেশী খিরকা প্রদান করা হয় তাহলে তুমি কিভাবে এর হক আদায় করবে ? হযরত আবুবকর সিদ্দিক (রা:) জবাব দিলেন, বিশ্বস্ততা অবলম্বন করবো, মওলার বন্দেগীতে ত্রুটি করবো না এবং যেসব মাল আমার নিকট আছে এবং ভবিষ্যতে আসবে তার সমস্ত কিছুই আল্লাহর রাস্তায় বিলিযে দেব ।এরপর হযরত উমর ফারুক (রা:) এর প্রতি দৃষ্টি নিক্ষেপ করে বললেন, হে উমর ! এ দরবেশী খিরকা যদি তোমাকে দেওয়া হয় তাহলে তুমি কিভাবে এর হক আদায় করবে ? হযরত উমর (রা:) জবাব দিলেন, বিশ্বস্ততা অবলম্বন করবো, আল্লাহর বান্দাদের প্রতি ইনসাফ প্রতিষ্টা করবো এবং অত্যাচারীদের প্রতিশোধ নিব ।এরপর হযরত উসমান (রা:) এর প্রতি দৃষ্টি নিক্ষেপ করে বললেন, যদি তোমাকেই এ দরবেশী খিরকা প্রদান করা হয় তাহলে তুমি কিভাবে এর হক আদায় করবে ? হযরত উসমান (রা:) জবাব দিলেন, আপনি যদি আমাকে দান করেন তাহলে আমি উদারতা, বদান্যতা ও বিনয়াবনতা অবলম্বন করবো।এরপর হযরত মওলা মুশকিল কুশা হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহাহুল কারিম এর প্রতি দৃষ্টি নিক্ষেপ করে বললেন, যদি এ দরবেশী খিরকা তোমাকে দেওয়া হয় তাহলে তুমি কিভাবে এর হক আদায় করবে ? হযরত মওলা মুশকিল কুশা জবাব দিলেন, আপনি যদি আমাকে এ খিরকা দান করেন তাহলে আমি আল্লাহ তায়ালার প্রকৃত বান্দাদের মধ্যে এ খিরকার গোপনীয়তা রক্ষা করবো ।সরদারে দোআলম রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বললেন, এ জবাবই প্রকৃত জবাব যা হযরত আলী আলাইহিস সালাম প্রদান করেছে । অতত্রব এ দরবেশী খিরকা তাকেই প্রদান করা হলো ।এ কথা গুলো বর্ননা করতে করতে হযরত খাজা শায়েখ ফরিদুদ্দিন গঞ্জেশকরের চোখ অশ্রুতে ভরে উঠল এবং হায় হায় করে কেঁদে উঠলেন এবং জ্ঞান হারিয়ে ফেললেন । জ্ঞান ফিরে এলে পূনরায় বললেন, দরবেশী হলো গোপনীয়তা । দরবেশের উচিত এ চারটি কথা স্মরণ রাখা । যদি এ চার জিনিস তার মাঝে না দেখা যায় তাহলে তাকে দরবেশ বলা চলবে না ।১) আল্লাহর বান্দাদের দোষ ক্রুটি ধরা হতে নিজের চোখকে বন্ধ রাখা ।২) অকথ্য, নির্লজ, বেহুদা কথা-বার্তা শ্রবণ করা হতে নিজের কানকে বধির করে রাখা ।৩) অকথ্য, নির্লজ, বেহুদা কথা-বার্তা বলা হতে এবং আরাম-আয়েশের আলোচনা হতে নিজের জিহবাকে বোবা করে রাখা ।৪) নফসের খায়েসে যদি পা কোন নাজায়েজ বা কোন অপ্রয়োজনে কোথাও যেতে চায় তাহলে তাকে ল্যাংড়া করে রাখা । (রাহাতুল ক্বুলুব, ১ম মজলিস, পৃষ্টা-১৯)দরবেশি তত্ত্ব সহ তরিকতের অনেক বিষয় বিস্তারিত জানতে তাসাউফ ও জীবনদর্শন বইটি পাঠ করতে পারেন। ওয়াস সালাম।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম তাসাউফ ও জীবনদর্শন
ইংরেজি নাম Tasawoof o Jibondorshon
লেখক মোহাম্মদ তফিজ উদ্দিন কাদেরী
প্রকাশনী রোদেলা প্রকাশনী
বিষয় আত্মশুদ্ধি, তাসাউফ ও আধ্যাত্মিকতা
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৮
মো

লেখক সম্পর্কে

মোহাম্মদ তফিজ উদ্দিন কাদেরী

আত্মশুদ্ধি, তাসাউফ ও আধ্যাত্মিকতা বিষয়ক লেখক · প্রকাশক: রোদেলা প্রকাশনী

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 160

৳ 20020% ছাড়