থ্রিলার ও অ্যাডভেঞ্চার

দ্য এন্ড

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳304

৳ 38020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 76

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"দ্য এন্ড" বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ

পর্যটন নগরী কক্সবাজারের বিচে পাওয়া গেল একটা লাশ। আর দশটা লাশের মতই। শীতল, নিষ্ঠুর মৃত্যু তাকে ছুঁয়ে গেছে। কিন্তু ব্যতিক্রম, লাশের গােপন পকেট থেকে মিলল অচেনা ভাষায় লেখা দুটো শব্দ। খুন নাকি আত্মহত্যা? জানার চেষ্টা করতেই প্রাণ হারাল এই কেসের সাথে সংশ্লিষ্ট আরাে একজন মানুষ, যে মানুষটা মৃত্যুর আগে সাহায্য চেয়েছিল প্রাইভেট ইনভেস্টিগেশন এজেন্সি সিক্রেট শ্যাডাে'র চিফ অফ অপারেশন্স মেজর সাইফ হাসানের।

মঞ্চে আবির্ভূত হলাে মেজর সাইফ। সঙ্গে জুটে গেল এনএসআই’র লাস্যময়ী এক এজেন্ট। তদন্ত শুরু হতেই রােলার কোস্টার গতিতে ঘটতে লাগল একের পর এক পিলে চমকানাে ঘটনা। শিঘ্রই সাইফ বুঝতে পারল, সাম্প্রতিক সময়ের মৃত্যুটার সাথে আশ্চর্য রকমের মিল আজ থেকে সত্তর বছর আগে পৃথিবীর অন্য এক প্রান্তে ঘটে যাওয়া আরেক মৃত্যুর। যে মৃত্যু আজও পৃথিবীর ইতিহাসে অন্যতম এক অমীমাংসিত রহস্য হয়ে আছে।

এত সব কিছুর সাথে এক কুখ্যাত 'এসাসিন', পর্দার আড়ালে থাকা অসম্ভব ক্ষমতাধর কিছু মানুষ আর পৃথিবীখ্যাত এক কবির অমর কাব্যগ্রন্থের যােগাযােগটা কোথায়? কী পেতে হন্যে হয়ে আছে একদল মানুষ? রহস্যের জট খুলতে মেজর সাইফ হাসান পাড়ি জমাল, যেখানে সত্তর বছর আগে জন্ম নিয়েছিল এ রহস্য। আসলেই কি তাই? নাকি এর উৎপত্তি হাজার বছর আগে? ইতিহাস, রহস্য আর শিহরণের এ যেন এক অগস্ত্যযাত্রা!

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম দ্য এন্ড
ইংরেজি নাম The End
লেখক আবুল ফাতাহ
প্রকাশনী রোদেলা প্রকাশনী
বিষয় থ্রিলার ও অ্যাডভেঞ্চার
আইএসবিএন 9789849310969
পৃষ্ঠা সংখ্যা ৩২০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৮
পৃষ্ঠা সংখ্যা320
ভাষাbangla
ISBN9789849310969
বান্ডিংhard cover
আবুল ফাতাহ

লেখক সম্পর্কে

আবুল ফাতাহ

আবুল ফাতাহর জন্ম ৭ এপ্রিল। আদি নিবাস সিরাজগঞ্জ। আজকাল ঢাকা নগরীতে বসবাস। লেখালেখি নেশায়৷ ২০২১ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ১১। মূলত থ্রিলার ও রহস্যধর্মী উপন্যাস লিখে থাকেন। তার জনপ্রিয় একটি চরিত্রের নাম 'অভ্র'৷ এক বাউন্ডুলে যুবককে কেন্দ্র করে এই সিরিজের উপন্যাসগুলো গড়ে ওঠে। অভ্র সিরিজের বইয়ের সংখ্যা ৫টি। দ্য এন্ড, ইশতেহার, অভ্রত্ব, ইত্যাদি তার সর্বাধিক পাঠকপ্রিয় বই। পেশাতেও জড়িয়ে আছে বই। পেশায় পু...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 304

৳ 38020% ছাড়