বিবিধ

সিএইচসিপি: এক কষ্টিপাথর

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳199

৳ 26525% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 66

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের আনাচে কানাচে কমিউনিটি ক্লিনিকগুলোতে অতন্দ্র প্রহরীর মতো ঠায় দাঁড়িয়ে আছে ‘সিএইচসিপি’ নামক পদধারী সৈনিকেরা। সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অফিস টাইম হলেও তারা এখন চব্বিশ ঘন্টা জনতার সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে। পরামর্শ থেকে সিদ্ধান্ত নিতে পর্যন্ত রাত-বিরাতে এই সিএইচসিপিদের মোবাইল বেজে উঠে। তাদের দুয়ারে ছুটে আসা মানুষের ভিড় দেখলেই সিএইচসিপিদের উপর জনতার আস্থা বুঝা যায়!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ব্রেইন চাইল্ড’ খ্যাত এই ‘সিএইচসিপিরা’ যেন মাথা নোয়াতে জানে না। সেবায় ব্রত হয়ে তারা জীবনের রঙিন স্বপ্নগুলোকেও বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করে না। দেশের করোনা মহামারীর ক্লান্তিলগ্নে দেশের জনগণকে সেবা দিতে আর সচেতন করতে প্রাণ দিয়ে শহীদ হয়েছে অনেক সিএইচসিপি। তারা আজ দক্ষ। দক্ষ থেকেও দক্ষ। সেবার পাশপাশি তাদেরকে সামাজিক আচরণ পরিবর্তনের জন্য কঠিন দায়িত্ব পালন করতে হয়। ছুটি নেই, ছুটি নেই, তাদের যেন ছুটি নেই। কাজ থেকে তাদের ছুটি নেই। মানবসেবা থেকে তাদের ছুটি নেই,

এই দেশের বারো রকমের মানুষের তেরো রকমের মন রক্ষা করতে আর সামলিয়ে করতে করতে দিশেহারা সৈনিক এই সিএইচসিপি। একদিন সারা পৃথিবীর সোনালী সূর্যের আলোর মতো দিক থেকে দিগন্তে এই সিএইচসিপিদের জয়গান ছড়িয়ে যাবে।

মানসেবার তরে নিজেদের বিলিয়ে দেওয়ার পরেও বঞ্চিতদের নামের ভেতর রয়েছে সিএইচসিপির নাম। বঞ্চিত এই কর্মীদের নিয়েই লেখা ‘সিএইচসিপি: এক কষ্টিপাথর’।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সিএইচসিপি: এক কষ্টিপাথর
ইংরেজি নাম Chcp: ak kostopathor
লেখক কাজী সুলতানুল আরেফিন
প্রকাশনী প্রজন্ম পাবলিকেশন্স
বিষয় বিবিধ
আইএসবিএন 978-984-96328-7-0
পৃষ্ঠা সংখ্যা ৮০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২২
পৃষ্ঠা সংখ্যা80
ভাষাbangla
ISBN978-984-96328-7-0
বান্ডিংhard cover
কাজী সুলতানুল আরেফিন

লেখক সম্পর্কে

কাজী সুলতানুল আরেফিন

কাজী সুলতানুল আরেফিন ১৯৮৪ সালের ১৭ই এপ্রিল ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার আওতাধীন পাঠাননগর ইউনিয়ন এর অন্তর্গত ‘পূর্ব শিলুয়া’ গ্রামের ঐতিহ্য বাহী কাজী বাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। মা, বাবা সহ দুই ভাই ও এক বোনের সংসারে তিনি বড়। লেখা পড়া সম্পন্ন করেছেন চট্রগ্রাম সরকারী সিটি কলেজ থেকে। শহরের আধুনিকতা ছেড়ে গ্রামের সবুজ সমারোহে মিশে যাওয়া এই লেখকের মন বার বার ছুটে যায় ফেলে আসা চট্র...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 199

৳ 26525% ছাড়