ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২২টি পাতা পড়ে দেখুন

ভাষণ ও বক্তৃতা সংকলন

ম্যালকম এক্স | নির্বাচিত ভাষণ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳300

৳ 40025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 100

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনের ইতিহাসে অবিসংবাদিত নেতা ম্যালকম এক্স। খ্রিস্টান পরিবারে জন্ম হলেও পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন। আমেরিকায় কৃষ্ণাঙ্গদের ওপর শ্বেতাঙ্গদের বর্ণবাদের বিরুদ্ধে অনেক নেতাই আন্দোলনের ডাক দেন। আন্দোলনও হচ্ছিল ঢিমেতালে, অহিংসভাবে। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে অহিংস আন্দোলন যে কাজ হয় না তিনি এটি বুঝে ফেলেন। অহিংস নীতির বদলে তিনি প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলার কথা বলতে শুরু করেন। জনগণও তাতে সাড়া দেন। তার আকর্ষণীয় বাচনভঙ্গী, প্রত্যয়দীপ্ত উচ্চারণ, বিদ্রুপ ও বিদগ্ধ রসের মিশ্রণে বক্তৃতার মঞ্চগুলোতে মানুষের ঢল নামে। কিন্তু চক্ষুশূলে পরিণত হন বিপক্ষের এমনকি রাষ্ট্রযন্ত্রেরও। ক্ষণজন্মা এই প্রদীপটিকে অল্পতেই নিভিয়ে দেয়া হয়। যে প্রদীপে শুধু জাগতিক আলো নয় ছিল ঐশী আলোও।

ষাটের দশকে পিছিয়ে পড়া কৃষ্ণাঙ্গদের কৃষ্ণাঙ্গ পরিচয়কে একটি গর্বের বিষয়ে পরিণত করেন তিনি। জনপ্রিয় করে তোলেন “ব্লাক ইজ বিউটিফুল”, “ব্লাক প্রাইড” এর মত স্লোগানকে। আফ্রিকান দেশগুলোর আমন্ত্রণে আফ্রিকা সফর করেন। বিশেষ অতিথি হিসেবে জাতিসংঘের অধিবেশনেও বক্তব্য রাখেন।

ম্যালকম এক্স এক যুগের রাজনৈতিক জীবনে অসংখ্য বক্তব্য দিয়েছেন। আমেরিকার বর্ণবাদ বিরোধী তার অনলবর্ষী বক্তৃতাগুলো থেকে বাছাইকৃত কিছু বক্তৃতা নিয়েই বই ‘ম্যালকম এক্স, নির্বাচিত ভাষণ’।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ম্যালকম এক্স | নির্বাচিত ভাষণ
ইংরেজি নাম Malcolm x. nirbacito vason
লেখক ম্যালক্লম এক্স, মুহসিন আব্দুল্লাহ
প্রকাশনী প্রজন্ম পাবলিকেশন্স
বিষয় ভাষণ ও বক্তৃতা সংকলন
আইএসবিএন 978-984-94392-8-8
পৃষ্ঠা সংখ্যা ২৪৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২০
পৃষ্ঠা সংখ্যা248
ভাষাbangla
ISBN978-984-94392-8-8
বান্ডিংhard cover
skuPROJONMO - 025
ম্যালক্লম এক্স

লেখক সম্পর্কে

ম্যালক্লম এক্স

ম্যালকম এক্স (১৯২৫ – ১৯৬৫) ছিলেন একজন আফ্রিকান-মার্কিন মুসলিম রাজনীতিবিদ ও ধর্মীয় নেতা, যিনি যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের মানবাধিকার আদায়ের আন্দোলনে অন্যতম অংশগ্রহণকারী ছিলেন। জন্মের পর তার নাম হয় ম্যালকম লিট্‌ল এবং ইসলামে ধর্মান্তরিত হলে তার নতুন নামকরণ হয় ম্যালকম এক্স। তিনি আল-হাজ্জ মালিক আল-শাব্বাজ নামেও পরিচিত। ম্যালকম লিট্‌ল মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা রাষ্ট্রের ওমাহা শহরে একটি খ্রিষ্...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 300

৳ 40025% ছাড়