অনুবাদ রহস্য, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার

রিভার গড (নিউইয়র্ক টাইমস বেস্টসেলার)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳320

৳ 40020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 80

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

‘রিভার গড’ বইয়ের ভূমিকাঃ

উইলবার স্মিথের অত্যাধিক আলােচিত উপন্যাস, রিভার গড বা নদী-ঈশ্বর-এর কাহিনীর সত্যতা নিয়ে বিতর্ক আছে, আছে তুমুল জল্পনা-কল্পনা। বইয়ের সমাপ্তিতে লেখকের বক্তব্য এই বিতর্কের মূল কারণ, বইটির অসাধারণ জনপ্রিয়তার পর তিনি লিখেছেন এর সিকুয়েল। চার হাজার বছর আগের মিশরীয় ক্রীতদাসের মূল কাহিনী থেকে লেখক কতটুকু কাব্যিক স্বাধীনতা নিয়েছেন, সে বিতর্কে আমরা যাবাে না। অনুবাদ প্রসঙ্গে বলতে পারি, প্রাচীন পটভূমির ভাব-গাম্ভির্য্য এবং সম্রাট-সাম্রাজ্যের বর্ণনা ফুটিয়ে তােলার জন্যে আলঙ্কারিক ভাবটুকু আনা হয়েছে অনুবাদে।

বহুদিন ধরেই উইলবার স্মিথের এই উপন্যাসটি অনুবাদের ইচ্ছে ছিলাে, অবশেষে প্রকাশক রিয়াজ খানের নিরবচ্ছিন্ন উৎসাহ এবং সমর্থনে শেষ হলাে পরিশ্রম-সাধ্য এই কাজ। আমার জানা মতে, বাঙলা ভাষায় এটিই উইলবার স্মিথের প্রথম পূর্ণাঙ্গ অনুবাদ। চারহাজার বছর আগের পটভূমিতে রচিত হওয়ায় ভাষার আভিজাত্য উপন্যাসটির একটি বড় দিক। প্রচন্ড ব্যস্ততার ফাঁকে ফাঁকে অনুবাদ-কর্ম চালাতে হয়েছে; কিন্তু যে কোনাে ভুল-ভ্রান্তির সবটুকু দায় আমারই। ইংরেজী শব্দ যথাসম্ভব পরিহার করে চেষ্টা করেছি বাংলা শব্দ ব্যবহারের। ভিন্ন কোনাে অনুবাদ-উপন্যাসে হয়তাে এর তেমন প্রয়ােজন নেই- মূল ইংরেজী শব্দ বরঞ্চ অনেকক্ষেত্রে মানানসই হয় সেখানে।

কিন্তু রিভার গডে’র বাঙলা রুপান্তরে প্রাচীন ভাব ফুটিয়ে তােলা নিতান্তই প্রয়ােজনীয় ছিলাে। বানানরীতি এবং বিশেষ কিছু আধুনিক শব্দ ও পংক্তি’র জন্যে ঋণী হয়ে রইলাম বাংলাদেশের প্রধান প্রথাবিরােধী কবি, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, ভাষাবিজ্ঞানী এবং গবেষক প্রয়াত হুমায়ুন আজাদের নিকট। সবশেষে, উপন্যাসের শেষে লেখকের বক্তব্যে পাঠকের দৃষ্টি আকর্ষণ করে এই ভূমিকার সমাপ্তি টানছি।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম রিভার গড (নিউইয়র্ক টাইমস বেস্টসেলার)
ইংরেজি নাম River God
লেখক উইলবার স্মিথ, মখদুম আহমেদ
প্রকাশনী রোদেলা প্রকাশনী
বিষয় অনুবাদ রহস্য, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার
আইএসবিএন 9847011700040
পৃষ্ঠা সংখ্যা ৪১৫
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৩
পৃষ্ঠা সংখ্যা415
ভাষাbangla
ISBN9847011700040
বান্ডিংhard cover
উইলবার স্মিথ

লেখক সম্পর্কে

উইলবার স্মিথ

উইলবার এডিসন স্মিথ, সাহিত্য জগতে উইলবার স্মিথ নামে যার ব্যাপক খ্যাতি রয়েছে | উইলবার স্মিথ মূলত একজন অ্যাডভেঞ্চারধর্মী থ্রিলার লেখক। ১৯৩৩ সালের ৯ জানুয়ারি উত্তর রোডেশিয়ার ব্রোকেনহিলে জন্মগ্রহণ করেন এ লেখক। শিশুবয়স থেকে বইয়ের প্রতি যে আগ্রহ সৃষ্টি হয়েছিলো তার অবদান সম্পূর্ণ স্মিথের মায়ের। সেকেন্ডারি স্কুলে পড়ার সময়ে স্কুল ম্যাগাজিনের গুরুভাগ দায়িত্বই ছিলো তার কাঁধে, তখন থেকেই স্বপ্ন দেখতেন সাংবাদিক...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 320

৳ 40020% ছাড়