শায়খুল আকবর মুহিউদ্দীন ইবনুল আরাবীর : ওয়াহদাতুল ওজুদের রহস্যভেদ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
“শায়খুল আকবর মুহিউদ্দীন ইবনুল আরাবীর : ওয়াহদাতুল ওজুদের রহস্যভেদ" বইটির ফ্ল্যাপ এরলেখাঃ
বিশ্বের প্রখ্যাত সুফি ও তত্ত্বজ্ঞানের আলােড়ন সৃষ্টিকারী দার্শনিক মুহিউদ্দীন ইবনুল আরাবীর ‘ওয়াহদাতুল ওজুদ' সত্তার একত্ব, ঐক্য ও সর্বময়তার ধারণা সমগ্র বিশ্বে আলােচনার ঝড় তােলে। তিনি কোরআনের সারবস্তুর ব্যাখ্যায় ‘ওয়াহদাতুল ওজুদের স্বরূপ ও প্রকৃতির চমকপ্রদ তত্ত্ব প্রদান করেছেন। তাঁর সুবিন্যস্ত বর্ণনায় সুরা কাসাসের ৮৮নং আয়াতে কারিমের উল্লেখ রয়েছে : কুলু শাইয়িন হালিকুন ইল্লা অজহাহু । অর্থ: যাবতীয় কিছুই ধ্বংসশীল, তাঁর সত্তা ব্যতীত। এখানে বলা হয়েছে যে একমাত্র আল্লাহপাক ব্যতীত কোন সত্তারই অস্তিত্ব নেই। তাহলে ইবনুল আরাবীর তত্ত্ব ও সুফিগুরু রুমির তত্ত্বে কোন পার্থক্য নেই।
আবার রুমি মসনবিতে মানবসত্তা ও পরমসত্তাকে অভিন্ন সূত্রে একীভূত করে নিজস্ব মত প্রকাশ করেছেন। তাঁর এ মতও ‘ওয়াহদাতুল ওজুদের’ ধারণার ওপর প্রতিষ্ঠিত। তিনি মসনবির প্রথম খণ্ডের শুরুতেই বয়েতগুলাে ব্যক্ত করেছেন : জুমলা মাশুকাস্ত আস্ত আশেক পর্দায়ি জিন্দা মাশুকান্ত আস্ত আশেক মুদায়ি। অর্থ: ‘জগতের সব কিছুই প্রেমাস্পদ এবং প্রেমিক আবরণ ও প্রপঞ্চ মাত্র।
প্রেমাস্পদই জীবিত, আর প্রেমিক মৃত। ইবনুল আরাবীর ‘ওয়াহদাতুল ওজুদের তত্ত্ব জগদ্বাসীর সামনে অত্যন্ত প্রাঞ্জল ও বাগ্মীতার সাথে উপস্থাপিত হয়েছে। রুমিও মসনবির দ্বিতীয় পর্বে ‘ওয়াহদাতুল ওজুদ মতবাদের সঠিক ও তাত্ত্বিক ব্যাখ্যা প্রদান করেছেন। রুমির অদ্বৈতবাদ, হামাউস্ত বা ‘ওয়াহদাতুল ওজুদ শায়খুল আকবরের সত্তার একত্বের ধারণাই প্রদান করে। এ গ্রন্থে এমন গুপ্ত সুপ্ত জ্ঞানের আলােচনা রয়েছে যা পাঠকের অন্তরে গভীর উপলব্ধি জাগাতে সহায়ক হবে।
বইয়ের তথ্য
| নাম | শায়খুল আকবর মুহিউদ্দীন ইবনুল আরাবীর : ওয়াহদাতুল ওজুদের রহস্যভেদ |
|---|---|
| ইংরেজি নাম | Shaikhul Akbar Muhiuddin Ibnul Arabir Wahadatul Ozuder Rohossoved |
| লেখক | মোস্তাক আহ্মাদ |
| প্রকাশনী | রোদেলা প্রকাশনী |
| বিষয় | আত্মশুদ্ধি, তাসাউফ ও আধ্যাত্মিকতা |
| আইএসবিএন | 9789849133575 |
| পৃষ্ঠা সংখ্যা | ৩৫১ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
