নির্বাচিত হাসান আজিজুল হক
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ফ্ল্যাপে লিখা কথাহাসান আজিজুল হক অর্ধশতাব্দীব্যাপী সাহিত্য সৃজনে অনলভাবে ব্যাপৃত।তিনি আমাদের এদেশেই শুধূ নয়, সাম্প্রতিক বঙ্গ সাহিত্যে উজ্জলতম কথা সাহিত্যিকদের অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। তাঁর রচনা, চিন্তা -ভাবনা সম্পর্কে -সমাজ ও সাহিত্য উভয় ক্ষেত্রেই -বিদ্বজ্জনের রচনা দু বাংলাতেই বহুকাল যাবৎ প্রকাশিত হয়ে আসছে। রসগ্রাহী ছাত্র /শিক্ষক অনেকেই তাঁদের গবেষণার যোগ্য হিসেবে তাঁর সৃষ্টিকর্মকে গ্রহণ করেছেন। তাঁর অদ্যাবধি প্রকাশিত গল্প গ্রন্থ ন’টি এবং উপন্যাস তিনটি -অনেকের মতে প্রথমটি দশ আর দ্বিতীয়টি দুই -প্রকাশিত হয়েছে। এ ছাড়া রয়েছে সাতটি প্রবন্ধ গ্রন্থ ও দার্শনিক সক্রেটিস বিষয়ে একটি পূর্ণাবয়ব গ্রন্থ । বর্তমান ‘নির্বাচিত হাসান আজিজুল হক’ মূলতই নির্বাচন, তাঁকে পুরোপুরি বুঝা যাবে এমন এক সংকলন। ভুমিকাআমাদের বন্ধু হাসান আজিজুল হকের রচনাসমগ্র বেরিয়ে গেছে এখন পর্যন্ত পাঁচ খন্ডে, ভবিষ্যতে আরো কয়েক খন্ড কি না বেরোবে, যখন ভাবি তখন বিস্ময়ে অবাক মানি বললে মনের ভাব ফুটবে না, আসলেই হতভম্ব হয়ে যাই। আশ্চর্য ! হাসান এতো লিখলেন কবে, কখন কিভাবে? তাহলে আড্ডা দিলেন কখন? আমি মেলাতে পারি না। আমরা গৌড়জন বিলক্ষন জানি। আর ,তাঁর মতো বলল কথন, সেই-বা কজনের ললাট লিপি! কী আনুষ্ঠানিক মঞ্চে, সভা-সমিতিতে কি ঘরোয়া রাজউজির মারা-আড্ডায় তাঁর তুলনা তিনি নিজিই। সর্বত্র বাজিমাত।
বইয়ের তথ্য
| নাম | নির্বাচিত হাসান আজিজুল হক |
|---|---|
| ইংরেজি নাম | Nirbachito Hasan Azizul Haque |
| লেখক | হাসান আজিজুল হক |
| প্রকাশনী | মাওলা ব্রাদার্স |
| বিষয় | কলামসমগ্র/সংকলন |
| আইএসবিএন | 9847015600136 |
| পৃষ্ঠা সংখ্যা | ৬৬৮ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| সংস্করণ | ২০১০ সাল |
| পৃষ্ঠা সংখ্যা | 668 |
| ভাষা | bangla |
| ISBN | 9847015600136 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
