ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৫টি পাতা পড়ে দেখুন
কাদিয়ানী সম্প্রদায় যে কারণে মুসলমান না
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর খাতামুন নাবিয়্যীন হওয়ার দলীল :আল্লাহর পক্ষ থেকে দীন পরিপূর্ণ হয়ে যাওয়ামহানবী হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী , তার একটি প্রমাণ হল আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে দীনকে পরিপূর্ণ করে দেওয়া । কোনও বিষয় বা কোনও বস্তু পরিপূর্ণ হয়ে গেলে তাতে আর নতুন কিছু করার অবকাশ থাকে না । ফলে সেজন্য নতুন কোনও লোক নিয়োগেরও প্রয়োজন থাকে না । নবী রাসূল আসার প্রয়োজন তো মানুষকে দীন প্রদানের জন্যই । যদি দীন পরিপূর্ণ হয়ে যায় , তখন আর নতুন নবী আসার প্রয়োজন কী ? তিনি এসে কী করবেন ?
প্রচার - প্রসারের কাজ তো উম্মতের দ্বারাই হতে পারে , যেমন কার্যত তা হচ্ছেও । আল্লাহ তা'আলা হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দীনে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন । ফলে আর নতুন নবী আসার কোনও অবকাশ থাকেনি । তিনিই সর্বশেষ নবী । তাঁর মাধ্যমে যে দীন পরিপূর্ণ করে দেওয়া হয়েছে , সে সম্পর্কে কুরআন মাজীদে ইরশাদ হয়েছে
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًاআজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণাঙ্গ করে দিলাম , তোমাদের উপর আমার নি'আমত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য দীন হিসেবে ইসলামকে ( চিরদিনের জন্য ) পছন্দ করে নিলাম ।৫১. সূরা মায়িদা , আয়াত ৩
বইয়ের তথ্য
| নাম | কাদিয়ানী সম্প্রদায় যে কারণে মুসলমান না |
|---|---|
| ইংরেজি নাম | kadiyani somproday je karone musolman na |
| লেখক | মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম |
| প্রকাশনী | আলোকধারা প্রকাশন |
| বিষয় | গবেষণা, সমালোচনা ও প্রবন্ধ |
| আইএসবিএন | 9789849570301 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৪১ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২১ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
