বাংলা ও বাঙালির ইতিহাস
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
"বাংলা ও বাঙালির ইতিহাস" বইয়ের ফ্ল্যাপের লেখা:
বাংলা ভূখণ্ডের সৃষ্টি থেকে শুরু করে বাংলায় মানুষের আগমন, সভ্যতার উদ্ভব ও বিকাশ, বাংলার লুপ্ত নগরীসমূহের পরিচিতি, বাঙালি জাতি ও বাংলা ভাষার সৃষ্টি, লড়াই-সংগ্রামের দীর্ঘ পথপরিক্রমায় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশের সংক্ষিপ্ত ইতিবৃত্ত বর্ণিত হয়েছে এ বইয়ে।
এককথায় এটি বাঙালি ও বাংলার ইতিহাসের সংক্ষিপ্ত ইতিবৃত্ত। প্রয়ােজনীয় তথ্য-প্রমাণ এবং আলােকচিত্রে বিপুলভাবে সমৃদ্ধ এ বই। তবে শুধু বাঙালিই নয় বাংলা ভূখণ্ডে দূর অতীত থেকে বসবাসকারী অন্যান্য জাতিসত্তারও পরিচিতি ও উৎস বিশ্লেষণমূলক আলােচনাও আছে এ বইয়ে। তা ছাড়া মানুষের নানান জাতির পরিচিতি ও মানবজাতিতে বাঙালির অবস্থান প্রসঙ্গেও মূল্যবান তথ্য আছে বইটিতে।
এককথায় এ বইয়ে এসে মিলেছে বাঙালিসহ বাংলা ভূখণ্ডে বসবাসকারী জাতিসত্তাসমূহের ইতিহাস, পুরাতত্ত ও নৃতত্ত্ব। অথচ লেখকের জাদুকরী ভাষার গুণে পড়ার সময় এটিকে গল্পের বই বলেই মনে হয়।
বইয়ের তথ্য
| নাম | বাংলা ও বাঙালির ইতিহাস |
|---|---|
| ইংরেজি নাম | Bangla o Banglair Itihas |
| লেখক | খন্দকার মাহমুদুল হাসান |
| প্রকাশনী | তাম্রলিপি |
| বিষয় | বাংলাদেশ |
| আইএসবিএন | 9847009603310 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৯২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
