থ্রিলার ও অ্যাডভেঞ্চার

ভ্রান্তিকাল

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳203

৳ 27025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 67 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

শুভ্রা ফোনটা টেবিলের উপর রেখে একটু ঝুঁকে জিজ্ঞেস করলাে, “কী এমন দরকার যে আমাকে জরুরি তলব করলে এত বছর পর?”। আশ্চর্য! আমি তাে শুভ্রাকে আসতে বলিনি! ওই তাে আমাকে দরকারি প্রয়ােজনে ডেকে আনলাে! আমি ধাক্কাটা সামলে নিলাম, কিছু বললাম না। দেখিনা, ব্যাপারটা কী। “কেন? খুব ঝামেলায় ফেললাম? আগেও তাে মেসেজ পাঠিয়েছি, তুমি রিপ্লাই করােনি। আজ আমার ভাগ্য ভালাে মনে হচ্ছে।

” “দেখাে, এত বছর পরে হঠাৎ এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করার ইচ্ছা হওয়ার কথা না আমার। তুমি এমন কাকুতি মিনতি করে মেসেজ পাঠিয়েছাে, মনে হলাে তােমার খুব বিপদ ......... আই কেইম ফর ওল্ড টাইম সেক। এবার বলাে, কী ব্যাপার?” “শুভ্রা, আমি তােমাকে কোনাে মেসেজ পাঠাইনি, বরং তােমার কাছ থেকে মেসেজ পেয়ে এখানে এসেছি।” শুভ্রার কপাল এবার সত্যি কুঁচকেছে। “কী বলছাে? কিসের ম্যাসেজ? আমি তাে পাঠাইনি! কোথায় সেটা, আমাকে দেখাও।” “ডিলিট করে ফেলেছি। মেসেজে লিখেছাে, পড়ে যেন মুছে ফেলি।” “দাড়াও দাঁড়াও!

তােমার কাছ থেকে যে মেসেজ। পেয়েছি সেটাতেও লেখা ছিল, পড়ে যেনাে ডিলিট করি। পুরাে ব্যাপারটাই কেমন গােলমেলে মনে হচ্ছে।” হুম ঝামেলা তাে আছেই মনে হচ্ছে। হয় শুভ্রা আমাকে মেসেজ পাঠিয়ে এখন মিথ্যা বলছে অথবা অন্য কেউ আমাদের মধ্যে এই যােগাযােগ করিয়ে দিয়েছে। কিন্তু শুভ্রা কেনাে মিথ্যা বলবে? আর কে আবার আমাদের মধ্যে এই সংযােগ তৈরী করতে চাইবে?

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ভ্রান্তিকাল
ইংরেজি নাম Vrantikal
লেখক সালমা সিদ্দিকা
প্রকাশনী তাম্রলিপি
বিষয় থ্রিলার ও অ্যাডভেঞ্চার
আইএসবিএন 9789848058947
পৃষ্ঠা সংখ্যা ১৪২
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২০
পৃষ্ঠা সংখ্যা142
ভাষাbangla
ISBN9789848058947
বান্ডিংhard cover
সালমা সিদ্দিকা

লেখক সম্পর্কে

সালমা সিদ্দিকা

সালমা সিদ্দিকার জন্ম নারায়ণগঞ্জ জেলা শহরে। তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স বিষয়ে স্নাতক এবং আইবিএ থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীতে তিনি ই-কমার্সে পেশা শুরু করেন। বর্তমানে ওয়েলসের রাজধানী কার্ডিফে বসবাস করছেন। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি সালমা সিদ্দিকা বই পড়তে ভালোবাসেন। স্কুল জীবন থেকে লেখালেখির হাতেখড়ি।অন্যপ্রকাশ আয়োজিত গল্প কবিতা ডটকম নামে অনল...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 203

৳ 27025% ছাড়