সাকসেস থ্রো এ পজেটিভ মেন্টাল এটিটিউট
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
সাকসেস থ্রো এ পজেটিভ মেন্টাল এটিটিউট’ বইয়ের কিছু কথা :
একটি ইতিবাচক মনোভাব নিয়ে সাফল্য অর্জন করুন বইটি এমন নয় যে অনেক মনীষীদের উক্তি ও ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে ভরা। এমনকি এটা অনুপ্রেরণার উক্তিতেও যে ভরপুর তা নয়। অনেকের কাছে এটা সত্য নাও লাগতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এমন এক বই যা পাঠ করলে আপনি আপনার দুই পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াবেন এবং একটি ইতিবাচক মনোভাব নিয়ে কাজ আরম্ভ করবেন যতক্ষণ পর্যন্ত না আপনি সাফল্য অর্জন করছেন। কথাটা জাদুর মতো মনে হলেও এটা পুরোপুরি সত্য।
এই বইটি পুরোপুরি বাস্তবতা কেন্দ্রিক। বইটিতে বিশ্বের বড় বড় অসংখ্য লোকজনের সাফল্য যাত্রা সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে; তারা কী ধরনের বাধা-বিপত্তির সম্মুখীন হয়েছে এবং কীভাবে সেগুলোর মোকাবিলা করেছে তাও বলা হয়েছে। এসব ঘটনাবলি থেকে নেপোলিয়ন হিল কিছু সাধারণ সূত্র আবিষ্কার করেন যা যেকোন মানুষই তার জীবনে কাজে লাগাতে পারে। আর কেউ যদি এই সূত্রগুলো তার বাস্তব জীবনে কাজে লাগায় তবে তার জীবনে আমূল পরিবর্তন ঘটবে, যা অবশ্যই ইতিবাচক। বইটি থেকে আমরা অজ¯্র ভালো জিনিস শিখতে পারবো। কীভাবে
=>অধ্যবসায় গঠন করতে হয়
=>নিজের ভেতরের ভীতি দূর করতে হয়
=>নিজের জীবনে যা চাই তা অর্জন করতে হয়
=>নির্দিষ্ট লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত চেষ্টা করতে হয়
=>প্রতিটি বাধার সামনে দৃঢ় পদে দাঁড়াতে হয়
=>অলসতাকে পরাস্ত করতে হয় (আপনি যদি অলস হয়েও থাকেন তবে বইটি পাঠের পর আর কখনো পূর্বের ন্যায় অলসতা দেখাতে পারবেন না)
=>জীবনের প্রতিটি মুহূর্তে চেষ্টা করবেন
=>আপনার কাজকে উপভোগ করবেন
=>ইতিবাচক মনোভাব দ্বারা ব্যর্থতার মুখোমুখি হবেন
=>জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণে নিজেকে চ্যালেঞ্জ জানাবেন
=>খারাপ কিছুর সম্মুখীন হলে ইতিবাচক মনোভাব বজায় রাখবেন
=>নিজেকে সৎভাবে বিচার করবেন
=>বেঁচে থাকার আসল মানে খুঁজে পাবেন
এবং আরও অনেক কিছু
আপনি যদি আপনার জীবনকে উপভোগ করতে চান বা জীবনে কিছু পেতে চান তবে এই বই আপনাকে সেই দিকেই পরিচালিত করবে। আপনি এই বইকে আপনার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণে কাজে লাগাতে পারেন। আপনি জীবনে সুখী হন এবং সফলতা লাভ করেন এই কামনায় শেষ করছি। -ফজলে রাব্বি
বইয়ের তথ্য
| নাম | সাকসেস থ্রো এ পজেটিভ মেন্টাল এটিটিউট |
|---|---|
| ইংরেজি নাম | Success throws a positive mental attitude |
| লেখক | নেপোলিয়ন হিল, ফজলে রাব্বি |
| প্রকাশনী | সাফল্য প্রকাশনী |
| বিষয় | আত্ম-উন্নয়ন ও মোটিভেশন |
| আইএসবিএন | 9789849147702 |
| পৃষ্ঠা সংখ্যা | ২১৭ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২২ |
| পৃষ্ঠা সংখ্যা | 217 |
| ভাষা | bangla |
| ISBN | 9789849147702 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
