বাংলা কবিতা

বাংলাদেশের আদিবাসী কাব্যসংগ্রহ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳496

৳ 62020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 124

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ফ্ল্যাপ বাংলাদেশের ভূপ্রকৃতি ও আবহাওয়া ধারণ করে আছে বহু বৈচিত্র্য ও বর্ণিলতা। সমতল-পাহাড়-সমুদ্র-অরণ্য এবং ভিন্ন স্বভাবী ছয়টি ঋতু যেমন এই বৈচিত্র্যের স্মারক, তেমনি এদেশের অধিবাসীদের ভেতরও সেই বৈচিত্র্যের সৌন্দর্য দৃশ্যমান। বাঙালি ছাড়াও এদেশে বহু আদিবাসী জাতিসত্তা তাদের নিজস্ব ভাষা-সংস্কৃতির রঙে রাঙিয়ে তুলেছে এখানকার সাংস্কৃতিক ভূগোল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, রাষ্ট্রীয় ক্ষমতা ও আধিপত্যবাদী মনোভঙ্গি এই বৈচিত্র্যময় সাংস্কৃতিক বিকাশের স্বাভাবিক গতিকে বিনষ্ট করেছে, করছে। এদেশের সংখ্যাগরিষ্ঠ বাঙালি কখনো আগ্রাসী কর্মকা-ের মাধ্যমে, কখনো উপেক্ষা ও বর্জনের ভেতর দিয়ে এসব জাতিসত্তার নিজস্ব ভাষা-সংস্কৃতি-জীবনযাত্রাকে বিপন্ন করে তুলছে।

বাংলাদেশের নাগরিক হিসেবে প্রাপ্য মর্যাদা থেকেও বঞ্চিত করা হচ্ছে আদিবাসীদের। আদিবাসী জাতিসত্তাগুলোর ঐতিহ্যবাহী সাহিত্যের ক্ষেত্রেও এই দুর্লক্ষণ সুস্পষ্ট। পৃষ্ঠপোষকতা, সংগ্রহ ও মূল্যায়নের অভাবে তাই হারিয়ে যেতে বসেছে বহু জাতিসত্তার মৌখিক ও লিখিত সাহিত্য। এ ক্ষতি বাংলাদেশের বৈচিত্র্যম-িত সাহিত্যধারারই ক্ষতি। এমন ক্রান্তিকালে ড. হিমেল বরকত সম্পাদিত বাংলাদেশের আদিবাসী কাব্যসংগ্রহ সংকলনটি একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। এ সংকলনে সন্নিবেশিত হয়েছে ২৩টি আদিবাসী জাতিসত্তার প্রায় তিনশ জন কবির কবিতা, ছড়া ও গান। আদিবাসীদের কবিতা নিয়ে বাংলাদেশে এটিই সর্ববৃহৎ সংকলন। নিশ্চিতভাবে এ সংকলন আদিবাসী কাব্য সম্পর্কে সচেতন করে তুলবে বাংলাদেশের পাঠক, গবেষক ও কাব্যভোক্তাদের।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বাংলাদেশের আদিবাসী কাব্যসংগ্রহ
ইংরেজি নাম Bangladesher Adibasi Kabbosonggroho
লেখক হিমেল বরকত
প্রকাশনী মাওলা ব্রাদার্স
বিষয় বাংলা কবিতা
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
হি

লেখক সম্পর্কে

হিমেল বরকত

বাংলা কবিতা বিষয়ক লেখক · প্রকাশক: মাওলা ব্রাদার্স

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 496

৳ 62020% ছাড়