ইতিহাস : প্রসঙ্গ বাংলাদেশ

বাংলাদেশের মঙ্গোলীয় আদিবাসী

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳240

৳ 30020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 60

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ফ্ল্যাপে লিখা কথা বাংলাদেশের মঙ্গোলীয় আবিদাবসী গ্রন্থে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত কতিপয় মঙ্গোলীয় নৃগোষ্ঠীর মানুষের আত্ম-পরিচয়, সাংস্কৃতিক-নৃতাত্ত্বিক অভিধা তুলে ধরা হয়েছে। অবিচ্ছিন্ন ধারায় শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলাদেশে বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ মিলেমিশে একাকার হয়ে কালক্রমে বাঙালি জাতির সৃষ্টি করেছে। বাঙালিরা ভারতীয় উপমহাদেশের প্রায় সকল পরিচিত জাতিগোষ্ঠী, প্রধানত নিষাদ-ভেড্ডিড, মঙ্গোলীয়, আর্য দ্রাবিড়ীয় প্রভৃতির সংমিশ্রণজাত একটি সঙ্কর জাতি হলেও তাদের পাশাপাশি স্বতন্ত্রভাবে এদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বাস রয়েছে মঙ্গোলীয় মানবগোষ্টীর ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের সঙ্কর বাঙালির জনসভা পরিগ্রহ করেছে এক নিজস্ব নৃতাত্ত্বিক রূপ ও পরিচয়।

আর এরই মাঝে পাশাপাশি বসবাসরত মঙ্গোলীয় নৃগোষ্ঠীভুক্ত বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জাতি বা আদিবাসী মানুষেরা একীভূত হয় নি। বরং ধর্ম-বর্ণ ও সাংস্কৃতিক ভেদাভেদ সত্ত্বেও সকল সাম্প্রদায়িকতার উর্ধ্বে তারা প্রাচীনকাল থেকেই স্বতন্ত্র সত্তা নিয়ে বসবাস করছে। মঙ্গোলীয় নৃগোষ্ঠী ছড়িয়ে আছে এশিয়া, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা।বাংলাদেশের সমতল ও পার্বত্য এলাকায়ও শাখা বিস্তার করেছে মঙ্গোলীয়রা। বিশেষত বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের এগারটি আদিবাসী নৃগোষ্ঠী যথাক্রমে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, খুমী, খেয়াং, চাক, পাঙ্খেয়া ও লুসাই, কক্সবাজার ও পটুয়াখালী রাখাইন; বৃহত্তর ময়মনসিংহের গারো, হাজং, ডালু; বৃহত্তর সিলেটের মনিপুরী ও খাসিয়া এবং উত্তরবঙ্গের রাজবংশী ও কোচরা মঙ্গোলীয় মহানৃগোষ্ঠীভুক্ত এক একটি ক্ষুদ্র জনসমাজ। মঙ্গোলীয় নৃগোষ্ঠীর মানুষদের চুল হয় সোজা, খড়খড়ে ও কালো মাথার আকার গোল।

নাক মাঝারি হতে চ্যাপ্টা, তবে নিগ্রোয়েডদের মতো মাংসল নয়। চোখের উপরের পল্লব ঝুলে থাকে সামনের দিকে। চোখের পাতায় থাকে বিশেষ ধরনের ভাঁজ। মঙ্গোলীয়দের দাড়ি, গোঁফ থাকে না বললেই হয়। চোখ ধূসর বা গাঢ় ধূসর। গায়ের বড় পীতাভ বা পীভাভ-বাদামি। বাঙালিদের সঙ্কর বৈশিষ্ট্যর সাথে মঙ্গোলীয়দের স্বতন্ত্র বৈশিষ্ট্যকে সমতুল করা যায় না। মাঝারি দেহ-প্রকৃতির বাঙালিরা নৃতাত্ত্বিকভাবেই আলাদা। বাঙালিরা পাঁচমিশালি হয়েও স্বতন্ত্র এবং এই অর্তে মঙ্গোলীয়দের চা্ইতে পৃথক। পার্থক্য খোলা চোখেই স্পষ্ট বলে একজন মঙ্গোলীয় চাকমা, গারো বা রাখাইন একজন বাঙালি হতে নিজেকে পৃথক ভাবে এবং একজন বাঙালিও সে অর্থে এদের সাথে নিজেকে একাকার বা অনুরূপ ভাবে না। এই গ্রন্থে বাংলাদেশে বসবাসরত মঙ্গোলীয় নৃগোষ্ঠীভুক্ত কতিপয় ক্ষুদ্র জাতিসত্তা তথা চাকমা, গারো হাজং, মারমা, রাখাইন, ত্রিপুরা ম্রো, কোচ ও রাজবংশীদের আত্মপরিচিতি তথা তাদের সমাজ-সংস্কৃতি, ধর্ম ও বিশ্বাসবোধ, আচার-আচরণ, উৎসব, আর্থ-সামাজিক পটভূমি ইত্যাদি বিষয়ে গবেষকরা লিখেছেন, যা এদেশের মঙ্গোলীয় রক্তধারার মানুষদের নতুনভাবে পরিচিত করতে মূল স্রোতের বাঙালি জনগোষ্ঠীর মানুষের কাছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বাংলাদেশের মঙ্গোলীয় আদিবাসী
ইংরেজি নাম Bangladesher Mongolia Adibasi
লেখক ড. মুস্তাফা মজিদ
প্রকাশনী মাওলা ব্রাদার্স
বিষয় ইতিহাস : প্রসঙ্গ বাংলাদেশ
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
ড. মুস্তাফা মজিদ

অনুবাদক সম্পর্কে

ড. মুস্তাফা মজিদ

কবি ও গবেষক মুস্তাফা মজিদ এর রয়েছে ১০টি কাব্যগ্রন্থ। যথাক্রমে- ‘মেঘবতী সুবর্ণভূমি, “তােকে নিয়ে প্রেম প্রেম খেলা, কুসুমিত পঞ্চদশী’, ‘পুষ্পপত্রে নীলকণ্ঠ’, ‘জনযুদ্ধের কনভয়, ‘সাকিন সুবিদখালী’, ‘স্বাতীর কাছে চিঠি’, Diary of a Nepalese Guerrillas সম্পাদিত কবিতাসমগ্র ঃ মাও সেতুঙ এবং নিবেদিত কবিতা সংকলন ‘প্রাণিত রবীন্দ্রনাথ’ । এই কবি কবিতা লেখার পাশাপাশি বাংলাদেশে বসবাসরত। মঙ্গোলীয় ক্ষুদ্র নৃগােষ্ঠীর...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 240

৳ 30020% ছাড়