রোহান ও তার বিচ্ছুরা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
নটরডেম কলেজের বিজ্ঞানের ছাত্র রোহান মামার সাথে কাজল আর সজলের খুব ভাব। ছোটখাটো অপরাধ করে বাবার কাছে যখন ওরা ঝাড় খায়, রোহান তখন বুক দিয়ে আগলায় ওদের। রোহানের বন্ধু নিতু। ওর সৎমা তাকে খুব জালায়। বাপ কিছু বলে না, মেনিমুখোর মতো চোখ বুজে থাকে। ওদিকে কাজলের বন্ধু সায়ান লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে গিয়ে একটা মেয়েকে চাপা দেয়। মামলা হয় ওর নামে। সায়ানদের মেলা টাকা। ভেবেছিল, টাকা দিয়ে ছেলেকে ছাড়িয়ে আনবে।
কিন্তু আদতে তা হয়নি। সেই মেয়েটি হাসপাতালে মারা গেলে সায়ানকে পুলিশ কোর্টে চালান করে। ওরা একদিন সাফারি পার্কে যায় ঘুরতে। সেখানে ফুটবলের মতো দেখতে উটপাখির ডিম পায় ওরা। তাই নিয়ে শুরু হয় অবাক কা-। নিতুর সৎমায়ের ঘরে হঠাৎ ভূতের নাচ দেখা যায়, সাথে হরর মুভির মতো পিলেকাঁপানো কণ্ঠস্বর। কা-টা কী জানতে চলো পড়ে ফেলি ‘রোহান ও তার বিচ্ছুরা’ বইটি।
বইয়ের তথ্য
| নাম | রোহান ও তার বিচ্ছুরা |
|---|---|
| ইংরেজি নাম | Rohan O tar Bicchura |
| লেখক | অরুণ কুমার বিশ্বাস |
| প্রকাশনী | তাম্রলিপি |
| বিষয় | শিশু-কিশোর উপন্যাস |
| আইএসবিএন | 9789848058053 |
| পৃষ্ঠা সংখ্যা | ৮০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৮ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
