সাত সমুদ্র তেরো নদী
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আলী ইমাম এবং শিশুসাহিত্য দুটোই সমার্থক। প্রায় ৪৫ বছর ধরে নিরন্তর স্বপনবিলাসী শিশুসাহিত্য রচনার এক লক্ষ রাজকুমার তিনি।শিশু মানস , শিশুজগত ,শিশু কল্পনাকে ধারণ করে বহু বিচিত্র রচনা সম্ভারে সমৃদ্ধ করেছেন তিনি বাংলা শিশু সাহিত্য। চিরায়ত রচনাভঙ্গি, ধ্রুপদ কাহিনী নির্মাণ এবং ক্লাসিক্যাল শিশুসাহিত্যর মর্মকে তিনি কর্মে রুপান্তর করেছেন। পাঁচ শতাধিক গ্রন্থের আয়নায় আলী ইমামকে প্রতিবিম্বিত করলে বিস্মিত হতে হয়। শিশু সাহিত্য জগতে যাবতীয় অনুসঙ্গ ও কলকব্জাকে বন্দি করেছেন তিনি আত্নস্থ করেছেন।
শব্দজালে বন্দি করেছেন মধুর রুপকল্পনাকে । আলী ইমাম সেই বিরল বাক্য শ্রমিকদের একজন ত্যাগ ও মোহের ছলনে যিনি শিশুসাহিত্যের স্বপ্নময় পথ থেকে কখনই সরে দাঁড়াননি। কমপ্লিট শিশুসাহিত্যিক বরতে যা বুঝায় আলী ইমাম তারই স্বয়ম্ভু প্রতীক। শুধু অর্থ হীন কল্পনার উড্ডীন ফানুস নয় , আলী ইমামের রচনা বাস্তব পৃথিবীর ধুলিকণাকেও স্পর্শ করেছে। আলী ইমামের মূল ক্ষেত্র গদ্য রচনা। গল্প, উপন্যাস, ফিসার,ভ্রমণ কাহিনি, বিজ্ঞানবিষয়ক রচনা, প্রবন্ধ বিন্দু বিন্দু বহু রত্নকণায় তিনি আমাদের শিশু সাহিত্যকে পত্রপুষ্প পল্লবে সজ্জিত করেছেন।
আলী ইমাম নিজস্ব অবস্থান তৈরি করেছেন স্বাধীনতা পরবর্তী সময় থেকে। নিষ্ফল, অনুর্বর ,উদ্দেশ্যপ্রণোদিত অভিভাবকহীন , আমাদের শিশূ সাহিত্যকে তিনি সাবলক করেছেন। অজস্র, অবিরাম, ক্লান্তিহীন রচনা তার। দূর লক্ষ্যপানে এককী অভিলাষী যাত্রা তার।আলোর মশাল হাতে ,গভীর ও সুপ্তি-ভাঙানিয়া ,তিমিরবিদারী অভ্যুদয়ের সৈনিক তিনি। এক সামগ্রিক জীবন-মগ্নতায় শিশুচেতন্যকে যিনি লালন করেন, তার মতো সার্থক নামা শিশূসাহিত্যিক সমগ্র বাংলা সাহিত্যের প্রেক্ষাপটেই খুঁজে পাওয়ার ভার। দ্বিধাহীন বাক্যে লেখা যায়, আলী ইমাম একমেবাদ্বিতীয়ম।
সূচিপত্র* বিশ্বজয়ী মানুষ* সমুদ্র পুরাণ* জেসন অভিযাত্রা* মিনোয়ান সভ্যতার আবিষ্কার* পুষ্পগিরি অনুসন্ধান* শিলাপটে লেখা* পার্সিপোলিসের সন্ধানে* হারিয়ে যাওয়া বসতির সন্ধান* ইতিহাসের খেরোখাতা* রাশিয়ার প্রত্ন অভিযান* শ্যামল দেশের খোঁজে* প্রাচীন বাংলার খোঁজে* প্রাচীন নগরীর ইতিকথা* সাত সমুদ্র তেরো নদী* বিশ্ব ঐতিহ্য
বইয়ের তথ্য
| নাম | সাত সমুদ্র তেরো নদী |
|---|---|
| ইংরেজি নাম | Sat Somudro Taro Nodi |
| লেখক | আলী ইমাম |
| প্রকাশনী | তাম্রলিপি |
| বিষয় | থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| ভাষা | bangla |
| ভাষা | bangla |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
