ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৬টি পাতা পড়ে দেখুন

অনুবাদ: রহস্য, গোয়েন্দা, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার

সেরা ভূতের গল্প (ব্রাম স্টোকার)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳260

৳ 30013% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 40

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"সেরা ভূতের গল্প (ব্রাম স্টোকার)" বইটি সম্পর্কে কিছু কথা:

ড্রাকুলা’খ্যাত লেখক ব্রাম স্টোকার বেশ কিছু হরর এবং ভৌতিক গল্প লিখেছেন, যেগুলাের বেশির ভাগ Dracula's Guest বইতে সংকলিত হয়েছে। এ বইয়ের সাতটি গল্প ‘ড্রাকুলা’স গেস্ট থেকে নেয়া। বাদবাকিগুলাে অন্যান্য সংকলন থেকে গৃহীত। এসব সংকলনের মধ্যে 16065 weird stories, Ghost Anthology, Best Ghost Stories ইত্যাদি। সম্পাদিত এসব গ্রন্থে অন্যান্য লেখকদের সঙ্গে ব্রাম স্টোকারের গল্পও ছিল। তবে মজার ব্যাপার তার কয়েকটি গল্পের ভিন্ন ভিন্ন নাম পেয়েছি বিভিন্ন সম্পাদিত সংকলনে।

যেমন ‘দ্য লিভিং কফিন' গল্পটি একটি সংকলনে ভিন্ন নামে পেয়েছি। দ্য লরেলস’-এর কথাও এক্ষেত্রে প্রযােজ্য। এ গল্পগুলাে ভিন্ন নামে ভিন্ন প্রকাশনীতে ছাপা হয়েছে। কাজেই বলা মুশকিল মূল গল্পের নাম কী ছিল কিংবা ছদ্মনামে কেউ ব্রাম স্টোকারের গল্প লিখেছেন কিনা! সে যাই হােক, গল্পগুলাে খাটি ভৌতিক ছিল বলে বর্তমান গ্রন্থটিতে স্থান পেয়েছে। তবে এ বইয়ের সব গল্পেই ভূত নেই, তবে ভুতুড়ে আবহ আছে। যেমন ‘দ্য স্ক’ ব্রাম স্টোকারের খুবই বিখ্যাত একটি গল্প। এটি পড়লে গায়ের রক্ত হিম হয়ে যায়। এতে ভূত নেই, যদিও প্রতিহিংসাপরায়ণ বিড়ালটিকে পাঠকের মনে হবে ওটার ওপর ভূত ভর করেছে।

এ গল্পটির জন্য লেখক-অনুবাদক শরীফুল ইসলাম ভূঁইয়ার কাছে কৃতজ্ঞতা। দ্য জিপসি প্রফেসি’তেও আমরা সরাসরি ভূতের দেখা পাই না তবে ভুতুড়ে একটা আবহের আস্বাদন লাভ করি। গ্রানি’তে যে দাদিমার গল্প বলা হয়েছে তা যেকোনাে ভৌতিক চরিত্রকে হার মানায়। এ গল্পটিও বুকে কাঁপন ধরিয়ে দেয়।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সেরা ভূতের গল্প (ব্রাম স্টোকার)
ইংরেজি নাম Sera Vuter Golpo
লেখক অনীশ দাস অপু, ব্রাম স্টোকার
প্রকাশনী তাম্রলিপি
বিষয় অনুবাদ: রহস্য, গোয়েন্দা, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার
আইএসবিএন 9789848058299
পৃষ্ঠা সংখ্যা ১৯২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৮
অনীশ দাস অপু

লেখক সম্পর্কে

অনীশ দাস অপু

পাঠকনন্দিত অনুবাদক অনীশ দাস অপু ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত লক্ষ্মী কান্ত দাস। ১৯৯৫ সালে এই কৃতি লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর পাস করেন। ছাত্রাবস্থায়ই তিনি দেশের জনপ্রিয় ও শীর্ষস্থানীয় সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকাগুলোতে অনুবাদক হিসেবে কাজ করতে শুরু করেন, এবং ফিচার, গল্প ও উপন্যাস অনুবাদ করতে থাকেন। অনীশ দ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 260

৳ 30013% ছাড়