১০০ পারসেন্ট অ্যাডাল্ট
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বইয়ের নামেই বলা আছে যে, এটি একটি ১০০ পার্সেন্টেজ অ্যাডাল্ট, রস রচনা সংকলন। সুতরাং দয়া করে, প্রাপ্ত বয়স্করা বইটা এত মনোযোগ সহকারে পড়বেন না। কারণ, বইটা তো চুপিসারে পড়বে--অপ্রাপ্ত বয়স্ক পোলাপানরাই! আপনি যদি মনে-প্রাণে অপ্রাপ্ত বয়স্ক হোন, তবে পড়তে পারেন। আমাদের কোনো ওজর-আপত্তি নেই। তবে বইটা পড়ে টাশকি খাবেন না দয়া করে। কারণ, টাশকি খাওয়া কোনো সুস্থ মানসিকতা সম্পন্ন মনুষ্যের পক্ষে শোভা পায় না।
আশা করছি, বুঝতে পেরেছেন আমরা কী বলতে চাচ্ছি!... ...স্বনামধন্য এক পত্রিকার সম্পাদক সাহেবকে একবার এক পাঠক জিজ্ঞেস করেছিলেন, 'আপনার পত্রিকায় সবসময় অশ্লীল লেখা ছাপা হয়। যা আমরা পরিবারের সকলেই পড়তে পারি না। এ ব্যাপারে আপনার মন্তব্য কী?' তিনি জবাব দিয়েছিলেন, 'আগে আপনি বলুন, বাসর রাতের পরদিন স্বামী-স্ত্রী গোসল করেন কেন?-এই প্রশ্নটি কোনো বাচ্চা আপনাকে জিজ্ঞেস করলে, আপনি সেটার কী জবাব দেবেন?'... ... 'ওই পোলা, তোর নাম কী?' 'সাচ্চু।' 'তোর বাপের নাম?' 'বাচ্চু।' 'তোরা কয় ভাই-বোন?' 'নয় ভাই, দশ বইন।' 'তোর বাপে কী কাম করে?' 'ওই কামটাই করে!'
বইয়ের তথ্য
| নাম | ১০০ পারসেন্ট অ্যাডাল্ট |
|---|---|
| ইংরেজি নাম | 100 Percent Adult |
| লেখক | রুবেল কান্তি নাথ |
| প্রকাশনী | এশিয়া পাবলিকেশন্স |
| বিষয় | ব্যঙ্গ ও রম্যরচনা |
| পৃষ্ঠা সংখ্যা | ১১৮ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২০ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
