প্রসঙ্গ: মুক্তিযুদ্ধ

মুক্তিযুদ্ধে রাইফেলস্ ও অন্যান্য বাহিনী

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳520

৳ 65020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 130

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"মুক্তিযুদ্ধে রাইফেলস্ ও অন্যান্য বাহিনী" ফ্ল্যাপে লেখা কথা: ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিরস্ত্র জনতা, ইপিআর, পুলিশ এবং বেঙ্গল রেজিমেন্টের ইউনিটগুলাের উপর পাকিস্তান সেনাবাহিনীর সশস্ত্র হামলার বিরুদ্ধে সারাদেশে ইস্ট পাকিস্তান রাইফেলস্ বা ইপিআর বাহিনীর বাঙালি সদস্যরা প্রতিরােধ গড়ে তুলেছিলাে। এই বাহিনীর পাশাপাশি বেঙ্গল রেজিমেন্ট, পুলিশ ফোর্স, আনসার, মুজাহিদ তথা সাধারণ মানুষ পাকিস্তানিদের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নেয়। মে মাসের মধ্যে সমগ্র বাংলাদেশ পাকিস্তানিদের নিয়ন্ত্রণে চলে গেলে পরস্পর থেকে বিচ্ছিন্ন মুক্তিযােদ্ধারা বাংলাদেশ-ভারত সীমান্তে আশ্রয় গ্রহণ করে। পাকিস্তানিদের বিরুদ্ধে পরিকল্পিত যুদ্ধের জন্য প্রস্তুত মে মাস থেকেই একে একে গড়ে ওঠে সেক্টর, সাব-সেক্টর তৈরি হয়। গেরিলা গ্রুপ, নিয়মিত ব্রিগেড, নৌ-কমান্ডাে আর বিমানবাহিনী।

বর্তমান গ্রন্থে ইপিআর বাহিনীর অবস্থান, সত্তরের নির্বাচন, ঘূর্ণিঝড়-অসহযােগ আন্দোলনের কথা যেমন উল্লেখ করা হয়েছে তেমনি জেলায় জেলায় বাঙালির প্রতিরােধ, সেক্টর তৎপরতা, দেশের অভ্যন্তরে গড়ে ওঠা একক বাহিনী, গেরিলা, নৌ-কমান্ডাে, নিয়মিত ব্রিগেড, বিমান আর মিত্রবাহিনীর কথাও বলা হয়েছে। প্রধানত যারা ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন-তাদের সাক্ষাৎকারের ভিত্তিতেই এ গ্রন্থ প্রণীত। ইতিহাসের তাত্ত্বিক দিককে সামনে রেখে ঘটনার ব্যাখ্যা-বিশ্লেষণ অথবা মতামত দেওয়ার চেষ্টা করা হয়নি-বরং যা ঘটেছে-সেই ঘটনাগুলিকে অবিকৃতভাবে ধরে রাখার চেষ্টা করা হয়েছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মুক্তিযুদ্ধে রাইফেলস্ ও অন্যান্য বাহিনী
ইংরেজি নাম Muktijuddhe Raifels O Onyanya Bahini
লেখক ড. সুকুমার বিশ্বাস
প্রকাশনী মাওলা ব্রাদার্স
বিষয় প্রসঙ্গ: মুক্তিযুদ্ধ
আইএসবিএন 984410142
পৃষ্ঠা সংখ্যা ৫২৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৮
ড. সুকুমার বিশ্বাস

লেখক সম্পর্কে

ড. সুকুমার বিশ্বাস

ড. সুকুমার বিশ্বাসের জন্ম ১৯৪৫ সালে। ভারত সরকারের বৃত্তি নিয়ে তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পােস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। কিন্তু এখানেই গবেষকদের গবেষক’ নামে খ্যাত ড. বিশ্বাসের গবেষণাকার্য শেষ হয় না। পরবর্তীকালে জাপান সরকারের বৃত্তি নিয়ে ইনস্টিটিউট অব ডেভলপিং ইকনমিজ-এ ফেলাে হিসেবে এবং হিরােশিমা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত অধ্যাপক হিসেবে কাজ করেন। এ ছাড়া টোকিয়াে ইউনিভার্সিটি অব...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 520

৳ 65020% ছাড়