স্মৃতিচারণ ও স্মৃতিকথা

ইউএনও সাহেবের আয়না

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳440

৳ 55020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 110

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

কিছুদূর যাওয়ার পর একটি নৌকায় উঠতে হলো। বইঠা—লগির নৌকা। এ পথেই নাকি ঘণ্টাখানিক যেতে হবে। যেতে যেতে এলাকার বন্যায় ক্ষয়ক্ষতি দেখা যাবে। খোলা নৌকায় ছাতা মাথায় বসে আছি। নৌকা চলতে থাকে বইঠার ছলাৎ ছলাৎ পানি ভাঙার শব্দ তুলে। আকাশে শেষ শরতের রোদ—মেঘের খেলা। সূর্য হঠাৎ হঠাৎ উঁকি মেরে আবার শরতের আকাশে ভাসমান মেঘের কাশবনে লুকিয়ে পড়ে। দুপাশে কাছে ও দূরে শ্যামল—সবুজ গ্রামীণ জনপদ।

বৃক্ষরাজিরা মৃদুমন্দ বাতাসে মাথা দোলাচ্ছে। কোথাও সাদা আর কোথাও লাল শাপলা বিলের বুকে ভাসমান নৃত্যরত। সে এক অপরূপ দৃশ্য! চেয়ারম্যান জানালেন, এটি কান্তার বিল। সারা বছরই পানি থাকে। এখানের কই মাছ চলনবিলের কইয়ের চেয়েও সুস্বাদু। আর শীতকালে অতিথি পাখির কলরবে এলাকাটি মুখরিত থাকে। আমার ভালো লাগল রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে এমন বিলের অবস্থান দেখে। আমি বিলের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। সেই সাথে বন্যা পরিস্থিতিও অবলোকন করতে থাকি। বন্যার পানি নেমে যাওয়ায় বিলের পানিও বেশ নিচে নেমে গেছে। পানি যে কিছু কিছু বাড়িঘরে ঢুকেছিল তার স্পষ্ট ছাপ রয়েছে বিলের চারধারের গাছপালা আর বাড়িঘরের গায়ে। তবে ক্ষয়ক্ষতি মারাত্মক না। আমাদের নৌকা চলতে থাকে। বন্যার ক্ষতির চেয়ে প্রকৃতির সৌন্দর্য আজ আমাকে বেশি টানছে।

আমার মনের অবস্থা রাজনীতিবিদ শিক্ষিত এই চেয়ারম্যান বুঝে ফেলেছেন। টুকটাক কথাবার্তার ফাঁকে তিনি জানালেন— ভালুকগাছির চকপাড়া গ্রামে অতিথি পাখির অভয়ারণ্য আছে। আমি যেতে চাইলে সেখানেও আজ নিয়ে যেতে পারেন। আমি জানতে চাইলাম, সেখানে কী ধরনের পাখি রয়েছে। চেয়ারম্যান জানালেন, নানা জাতের পাখি; যেমনÑ শামুকখোল, পানকৌড়ি, বক ও দেশীয় জাতের পাখি। তবে সিংহভাগই শামুকখোল। আমি আর না করলাম না। আজ মিস করলে হয়তো আর আসাও হবে না। একসময় নৌকা ছেড়ে আমরা মটর সাইকেলে পাখি দেখতে ছুটলাম।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ইউএনও সাহেবের আয়না
ইংরেজি নাম Uno Shaheber Aina
লেখক আতাউর রহমান কানন
প্রকাশনী এশিয়া পাবলিকেশন্স
বিষয় স্মৃতিচারণ ও স্মৃতিকথা
পৃষ্ঠা সংখ্যা ২৭২
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২২
পৃষ্ঠা সংখ্যা272
ভাষাbangla
বান্ডিংhard cover
আত

লেখক সম্পর্কে

আতাউর রহমান কানন

স্মৃতিচারণ ও স্মৃতিকথা বিষয়ক লেখক · প্রকাশক: এশিয়া পাবলিকেশন্স

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 440

৳ 55020% ছাড়