কবিতা ও গজল

জলকাব্য

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳200

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

মানুষকে খুব কাছ থেকে দেখেছি, যারা নিঃস্বার্থভাবে অন্যকে আনন্দ দিতে ভালোবাসে। অন্যের জন্য স্বার্থহীনভাবে নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসে। এ্যানি আক্তার তাদেরই একজন। তিনি কবিতা গড়তে ভালোবাসেন, ভালোবাসেন কবিতা পড়তে। কখনো নিজের সৃষ্টি কখনো-বা অন্যের সৃষ্টি। কবিতা এক অমৃত। সেই অমৃত পাঠের মধ্যে দিয়ে নিয়মিত অসংখ্য শ্রোতাকে মুগ্ধতায় ভরিয়ে রাখেন এ্যানি আক্তার। ভীষণ সুন্দর কণ্ঠ হয়ত সবার জন্য সৃষ্টিকর্তার দান হয় না, যাদের হয় তাদের অনেকেই সেই কন্ঠের কদর বুঝে না। পরিচর্যার অভাবে সেই সম্বল আড়ালে যায়। কিন্তু এ্যানি আক্তারদের মতো যারা কন্ঠের প্রতি যত্নশীল হয়, তারাই আমাদের কবিতা শুনিয়ে মুগ্ধ করে। আর আমি এবং আমরা ক্লান্তির ভিড়ে শান্তি পাই; কবিতার দেশে হারাই। বড্ড বিনয়ী আর মিশুক স্বভাবের এই সুন্দর কন্ঠের রানী আমাদের ছেড়ে দেবেন বেশকিছু কবিতার ভিড়ে। আমরা সেই ভিড়ে কবিকে আর তার অনুভূতিকে খুঁজে পাবো। ‘পরের জন্মে আবার আসিস’ কবিতার মত সম্ভাবনাময় কবি এ্যানি আক্তার কবিতাগুচ্ছ গড়ে মলাটাবদ্ধের সিদ্ধান্ত নিয়েছেন। আর সেই কবিতাগুচ্ছের নাম রেখেছেন ‘জলকাব্য’। কবির কাব্যগ্রন্থ ‘জলকাব্য’ প্রথম কবিতার হলেও নিঃসন্দেহে তাতে আমরা পাবো কবিতা চর্চার দারুণ বহিঃপ্রকাশ। যা আমাদের দারুণভাবে মুগ্ধ করতে পারে। কবির জন্য এবং তার কবিতার বই ‘জলকাব্য’র জন্য শুভকামনা ও ভালোবাসা রইল।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম জলকাব্য
ইংরেজি নাম jolkabbo
লেখক এ্যানি আক্তার
প্রকাশনী পুনশ্চ পাবলিকেশন
বিষয় কবিতা ও গজল
পৃষ্ঠা সংখ্যা ৮০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২১
পৃষ্ঠা সংখ্যা80
ভাষাbangla
বান্ডিংhard cover
এ্যানি আক্তার

লেখক সম্পর্কে

এ্যানি আক্তার

এখনো জীবনের অনেকটা পথ অতিক্রম করা বাকি, নিজ সত্তায় প্রতিষ্ঠিত হওয়া বাকি। গল্প হোক কিংবা কবিতা কলমের আঁচড়ে একজীবন বেঁচে থাকা বাকি। লেখকের পুরো নাম মরিয়ম আক্তার এ্যানি তবে তার প্রিয় পাঠকদের কাছে এ্যানি আক্তার নামেই পরিচিত। লেখকের প্রথম কাব্যগ্রন্থ জলকাব্য প্রকাশিত হয় ২০২১ সালে। পর্যায়ক্রমে প্রকাশিত হয় কাব্যগ্রন্থ মোহমায়া এবং আমার শুধু এই তুমিটাই চাই। কাব্য ঘরানার হয়েও এবার লেখক তার পাঠকদের জন্য বৈচি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 200