শ্রেষ্ঠ প্রবন্ধ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ফ্ল্যাপে লেখা কিছু কথাকবি অমিয় চক্রবর্তী আধুনিক বাংলা কবিতার অন্যতম পথিকৃৎ। আধুনিক কবিতার সঙ্গে তিরিশের দশক এবং বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ ও বিষ্ণু দে’র সঙ্গে কবি অমিয় চক্রবর্তীর নাম অবিনাশী বন্ধন ও সমসাময়িকতার বিস্ময়ে জড়িয়ে আছে। মূলত কবি হলেও এঁরা পাঁচজনই গদ্যচর্চা করেছেন; এবং সৌভাগ্যের কথা বাংলা প্রবন্ধসাহিত্যে এঁদের অবদান খুবই উল্লেখযোগ্য। তাঁর প্রবন্ধ সংকলন সাম্প্রতিক প্রথম মুদ্রিত হয় ১৯৬৪ সালে, এবং এর কোন দ্বিতীয় সংস্করণ হয়নি আজ। বইটি দীর্ঘকাল যাবৎ আর বাজারে নেই। এই প্রেক্ষাপটে অমিয় চক্রবর্তীর শ্রেষ্ঠ প্রবন্ধগ্রন্থটি প্রকাশ করা হলো।
এ-প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে যে, আগে আমরা জীবনানন্দ দাশের প্রবন্ধ-সমগ্র প্রকাশ করে দীর্ঘকালের একটি শূন্যতা পূরণ করতে সক্ষম হয়েছিলাম। আশা করি বাংলা গদ্যের পাঠক এবং ছাত্রদের দীর্ঘদিনের অনুচ্চারিত আর একটি আশা এ-গ্রন্থটি মেটাতে সক্ষম হবে। কবি অমিয় চক্রবর্তী সমসাময়িক শিল্প-সাহিত্য, রবীন্দ্র-রচনা ও বিশ্ব সাহিত্যের উল্লেখযোগ্য কীর্তিমান কবি-লেখক এবং কোনো-কোনো ক্ষেত্রে সামাজিক সমস্যা তাঁর প্রবন্ধ-নিবন্ধের বিশ্বসাহিত্যের প্রতি লেখকের গভীর আগ্রহ ও পরিশ্রমী মননশীলতা পরিস্কুট হয়ে ওঠে। মূলত কবি হলেও সৃজনশলি গদ্যশিল্প অমিয় চক্রবর্তী ত্রিশোত্তর বাংলা গদ্যসাহিত্য একটি বিশিষ্ট রীতির প্রবর্তন করেন। দৃষ্টিভঙ্গির অনন্যসাধারণতার জন্যে তাঁর প্রবন্ধসমূহ বিশেষভাবে উপভোগ্য।
ফয়জুল লতিফ চৌধুরীর নির্বাচনে এ-গ্রন্থটি প্রতিনিধিত্বশীল হয়ে উঠেছে বলেই আমাদের বিশ্বাস।সূচিপত্র*শিল্পদৃষ্টি*কাব্যে ধারণাশক্তি*কাব্যের টেকনিক*কাব্যাদর্শ*সমালোচকের জল্পনা*বৃষ্টি : সমালোচনার প্রভ্যুত্তর*এজরা পাউণ্ড-কবিতার দরবারে পত্রাঘাত*এলিয়টের নতুন কবিতা*কবি য়েটস্*জয়েস প্রাসঙ্গিক*প্রমথ চৌধুরীর গল্প*নতুন কবিতা*কবিতার চেয়ে বেশী*গানের গান*গীতাঞ্জলি ও সত্য-কবিতা*শেষ লেখা*যুগ সংকটের কবি ইকবাল*ইকবাল-কাব্যের নতুন প্রসঙ্গ
বইয়ের তথ্য
| নাম | শ্রেষ্ঠ প্রবন্ধ |
|---|---|
| ইংরেজি নাম | Shrestho Probondho |
| লেখক | ফয়জুল লতিফ চৌধুরী, অমিয় চক্রবর্তী |
| প্রকাশনী | মাওলা ব্রাদার্স |
| বিষয় | বিবিধ প্রবন্ধ |
| আইএসবিএন | 9844100968 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৫৯ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| পৃষ্ঠা সংখ্যা | 159 |
| ভাষা | bangla |
| ISBN | 9844100968 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
