লাল সন্ত্রাস : সিরাজ সিকদার ও সর্বহারা রাজনীতি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
সত্তরের দশকের শুরুতে কয়েকটি বছর বাংলাদেশের ওপর দিয়ে বয়ে গেছে প্রচণ্ড এক ঝড়ো হাওয়া। এ সময় অল্প কয়েকজন ব্যক্তি নানাভাবে এ দেশের তরুণদের মনোজগতে সাড়া জাগাতে পেরেছিলেন। তাঁদের একজন সিরাজ সিকদার। তাঁর নেতৃত্বে পূর্ব বাংলার সর্বহারা পার্টি ছিলো ওই সময়ের এক আলোচিত চরিত্র। তরুণদের একটা বড় অংশ এই দলের সশস্ত্র ধারার রাজনীতিতে শামিল হয়েছিলেন।
তাঁরা কারও চোখে বিপ্লবী, কারও চোখে সন্ত্রাসী। বাংলাদেশের রাজনীতির ইতিহাসের ব্যবচ্ছেদ করতে হলে অনিবার্যভাবেই উঠে আসবে সিরাজ সিকদার এবং সর্বহারা পার্টির রাজনীতির প্রসঙ্গ। এ নিয়ে আছে অনেক আলোচনা, সমালোচনা, বিতর্ক ও বিভ্রান্তি। এ বইয়ে উঠে এসেছে অন্তরঙ্গ বিবরণ, যা পাঠককে নিয়ে যাবে পাঁচ দশক পেছনে।
বইয়ের তথ্য
| নাম | লাল সন্ত্রাস : সিরাজ সিকদার ও সর্বহারা রাজনীতি |
|---|---|
| ইংরেজি নাম | Lal sontras : siraji sikder o sorbohara Rajniti |
| লেখক | মহিউদ্দিন আহমদ |
| প্রকাশনী | বাতিঘর |
| বিষয় | রাজনৈতিক ব্যক্তিত্ব |
| আইএসবিএন | 9789849533610 |
| পৃষ্ঠা সংখ্যা | ৪৩২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২২ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
