পুরুষ, পিতৃত্ব ও অন্যান্য গল্প
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
‘পুরুষ’ রাজীব নূরের প্রথম গল্প। ছাপা হয়েছিল নব্বুইয়ের দশকের শুরুর দিকে চট্টগ্রামের একটি দৈনিকে। প্রথম গল্পেই সেখানকার সুধিজনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন রাজীব। গল্পটি স্থান পেল তাঁর তৃতীয় বইয়ে। দুর্বিপাকে পড়ে এক মুয়াজ্জিনের পতিতাপল্লিতে আশ্রয় নেওয়ার গল্প ‘পিতৃত্ব’। রাজীব নূরের আর সব গল্পের মতো এই দুটি গল্পও গল্পের চেয়ে বেশি কিছূ বলে, শরণ নেয় রূপকথা-উপকথার। গল্প দুটিতে পুরুষের মধ্যে পুরুষের রূপ আঁকা হয়েছে : যে পুরুষ প্রেমিক, সেই পুরুষই পিতা। ‘মা-মেয়েটা কিংবা কোকিল ছানার গল্প’ ও ‘নহ মাতা, নহ কন্যা’ গল্প দুটিতেও পুরুষের অনুপাত খোঁজা হয়েছে।‘বাংলার মুখ’, ‘ইন্দ্রনাথ কেন খুন করল’, ‘কেন কাঁদলেন উপেন্দ্রনাথ সরকার’ ও জয়ন্তী কেন সংগ্রামের জন্ম দেবে’ গল্পে ২০০১ সালের অক্টোবরের নির্বাচন-উত্তর বাংলাদেশে যে সাম্প্রদায়িক সহিংসতা ঘটেছিল, তা চিত্রায়িত করা হয়েছে। সাম্প্রদায়িকতার দিকে অসাম্প্রদায়িক বাংলাদেশের উল্টোযাত্রার মুহূর্ত তুলে এনেছে এ বইয়ের শেষ গল্প ‘যখন কান্নায়ও আড়াল তুলতে হয়েছিল’। এক শিশুর চোখে দেখা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মর্মন্তুদ গল্প এটি।
বইয়ের তথ্য
| নাম | পুরুষ, পিতৃত্ব ও অন্যান্য গল্প |
|---|---|
| ইংরেজি নাম | Purush, pittretto o onnanno golpo |
| লেখক | রাজীব নূর |
| প্রকাশনী | বাতিঘর |
| বিষয় | সমকালীন গল্প |
| আইএসবিএন | 9789849568315 |
| পৃষ্ঠা সংখ্যা | ১০৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২১ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!