বাংলা কবিতা

আবার বসব মুখোমুখি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳295

৳ 36018% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 65

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

নীল জলে কী দিয়ে লেখা যাবে? আজ থেকে ঠিক দুশ বছর আগে জন কিটস নিজের সমাধির জন্য এপিটাফ রচনা করেছিলেন, ‘এখানে শুয়ে আছে এক তরুণ ইংরেজ কবি, যার নাম জলের গায়ে লেখা।’ নীল জলের গায়ে কী দিয়ে নাম লেখা যাবে, ২৫ বছর বয়সে মারা যাওয়া কবি কিটস কী ভাবতেন? কবিতা তো আসলে অনির্বচনীয়তা। কবিতা ও মানবহৃদয় হলো এক চির-অব্যাখ্যাত শিল্প। কবি ক্রমাগত চেষ্টা করে যান শিল্পের এই সোনার হরিণকে ধরবার জন্য। আনিসুল হক আজ থেকে তিন যুগ আগে লিখেছিলেন, ‘তুই কি আমার দুঃখ হবি!’ এবার লিখলেন তারই জবাব, ‘আমি তোর আনন্দ হব।’ তিনি লিখেছেন, ‘আবার বসব মুখোমুখি নীলকণ্ঠ পাখি!’ ভালোবাসা না পাওয়া কিংবা অতিমারিতে দীর্ণ হয়ে যাওয়া সময়েও তিনি আশার কথা লেখেন। যেন মিলনই মৌলিক। মৃত্যুর চেয়ে জীবনই বড় হয়ে উঠতে চায়, বিরহের চেয়ে যেমন তীব্র মিলনের আকাঙ্ক্ষা।

কবিতার সঙ্গে থাকল আনিসুল হকের নিজের হাতে আঁকা কিছু ছবি। বাঞ্ছা করি, এই বই ভালোবেসে আপনি আপনার প্রিয়জনের হাতে তুলে দেবেন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আবার বসব মুখোমুখি
ইংরেজি নাম Aber bosbo mukho mukhi
লেখক আনিসুল হক
প্রকাশনী বাতিঘর
বিষয় বাংলা কবিতা
আইএসবিএন 9789849558347
পৃষ্ঠা সংখ্যা ৮০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২১
আনিসুল হক

লেখক সম্পর্কে

আনিসুল হক

আনিসুল হক, বাংলাদেশে গত শতাব্দীর আশির দশকে আবির্ভূত হওয়া একজন প্রখ্যাত কবি, কথাসাহিত্যিক, নাট্যকার ও সাংবাদিক। কবিতা, গল্প, উপন্যাস, গদ্যকার্টুন, রম্যরচনা, ভ্রমণকাহিনী, শিশুসাহিত্যসহ সাহিত্যের নানা ক্ষেত্রে রয়েছে তার সাবলীল বিচরণ। বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদক হিসেবে কর্মরত আছেন। আনিসুল হকের জন্ম ১৯৬৫ সালের ৪ মার্চ নীলফামারীতে। শিশু মনোবিজ্ঞানের...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 295

৳ 36018% ছাড়