অনুবাদ উপন্যাস

দ্য কাইট রানার

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳574

৳ 70018% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 126

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

দ্য কাইট রানার এমন একটি উপন্যাস যেখানে একটি ঐতিহাসিক গল্প-কথাও প্রবহমান। বইটির প্রেক্ষাপটজুড়ে আছে আফগানিস্তানের কাবুল। আফগানিস্তান শুনলেই যুদ্ধবিধ্বস্ত এক দেশের ছবি ভেসে ওঠে। কিন্তু এ উপন্যাসের কাহিনির শুরু সত্তরের দশকের আফগানিস্তানের রাজধানী কাবুলে। যুদ্ধ-পূর্ববর্তী, বসবাসযোগ্য, বসবাসযোগ্য, নিরাপদ ও স্বাধীন এক আফগানিস্তান সেটা।আফগানিস্তান, ১৯৭৫। বারো বছরের আমির স্থানীয় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় জেতার জন্য মরিয়া এবং তার অনুগত বন্ধু হাসান তাকে সাহায্য করতে প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু দুজন বালকের কেউই জানে না ওই বিকেলে হাসানের কী ঘটবে। একটি ঘটনা তাদের জীবনকে ছিন্নভিন্ন করে দেয়। আফগানি¯ত্মানে রাশিয়ানদের আক্রমণের পর পরিবারটি আমেরিকায় চলে যেতে বাধ্য হয়। তারপরে আমির উপলব্ধি করে, নতুন পৃথিবী একটি জিনিস তাকে দিতে পারেনি এবং সেটা খোঁজার জন্য একদিন তাকে অবশ্যই তালিবান-আফগানিস্তানে যেতে হবে। সেটি হলো মুক্তি।দ্য কাইট রানার বিশ্বের জনপ্রিয় একটি উপন্যাস। আমেরিকায় ১০ মিলিয়ন এবং বিশ্বের ১৭টি দেশে ৩৮ মিলিয়ন কপির বেশি বিক্রি হয়েছে। অনূদিত হয়েছে ৩৮টি দেশে ৪২টি ভাষায়। এ উপন্যাসের কাহিনি নিয়ে আমেরিকায় নির্মিত হয়েছে চলচ্চিত্র।দ্য টাইমস, ডেইলি টেলিগ্রাফ ও গার্ডিয়ান কর্তৃক ‘এ বুক অব দ্য ডিকেড’ হিসেবে।দ্য কাইট রানার একটি হৃদয়-বিদারক, কর্তৃত্বপূর্ণ এবং জীবনের বেদনাঘন সততার কাহিনি। ছেলেবেলার একটি ঘটনা, ভীরুতা আর নিষ্ঠুরতা জীবনটাকে পঙ্গু করে দেয়। ব্যক্তিগত ও রাজনীতির শয়তানি শক্তিকে হৃদয়বিদারকভাবে ফুটিয়ে তোলা হয়েছে এ বইয়ে এবং উড়ন্ত ঘুড়ির মতো আশার সঞ্চার করা হয়েছে।-ডেইলি টেলিগ্রাফবরাবর পড়ার মতো প্রেম, বেদনা, বিশ্বাসঘাতকতার কাহিনি।-ইন্ডিপেনডেন্টউপন্যাসটির মধ্যে রয়েছে দরদ আর সত্যের অনুরণন।আমির তার মারাত্মক ভূলের প্রায়শ্চিত্ত করার আপ্রাণ চেষ্টা করেছে।সে দিক দিয়ে সে এ উপন্যাসের নায়ক। কিন্তু নিবেদিতপ্রাণ হাসানের নীরব ভালোবাসা আপনার কণ্ঠ রুদ্ধ করে দেবে।-ডেইলি মেইল

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম দ্য কাইট রানার
ইংরেজি নাম The Kite Runner
লেখক খালেদ হোসাইনি, জামাল নাসের
প্রকাশনী বাতিঘর
বিষয় অনুবাদ উপন্যাস
আইএসবিএন 9789849533665
পৃষ্ঠা সংখ্যা ৩২৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২১
পৃষ্ঠা সংখ্যা328
ভাষাbangla
ISBN9789849533665
বান্ডিংhard cover
খালেদ হোসাইনি

লেখক সম্পর্কে

খালেদ হোসাইনি

১৯৬৫ সালে কাবুলে জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন একজন কূটনীতিবিদ, আর মা ফরাসি এবং ইতিহাসের শিক্ষক। ১৯৭৮ সালের সংঘাতের পর সপরিবারে তার বাবা আমেরিকায় চলে আসেন। রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন সেখানে। হোসাইনি পেশায় একজন চিকিৎসক। বর্তমানে তিনি স্ত্রী-সন্তানসহ নর্দান ক্যালিফোর্নিয়ায় বাস করছেন। Khaled Hosseini (Born March 4, 1965) is an Afghan-born American novelist and physician. After graduating from college, he...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 574

৳ 70018% ছাড়