সমকালীন উপন্যাস

যে শহরে বুনোফুলেদের বাস

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳192

৳ 24020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 48

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

গভীর রাতে মালতীর ঘুম ভেঙ্গে যায় ৷ একদল কুকুর তারস্বরে ডাকছে ! আজ হঠাৎ কুকুরগুলোর কী হলো , এরা এমন ডাকছে কেন ! রাতে একবার ঘুম ভেঙ্গে গেলে সহজে আর ঘুম আসতে চায় না ৷ বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে তার মনে হয় আরমান হুট করে সেদিন চলে গেলো , আর কোন খবরও দিলো না ... নিজের উপর আবার রাগ হয় তার ৷ এমন তো না যে আরমানের সাথে ওর নিয়মিত কথা হয় ৷

হঠাৎ হঠাৎই তো কথা হয় , তাও দুই মিনিটের বেশি কখনও ফোনে কথা হয়নি ৷ তার সাথে তো মালতীর এমন কোন সম্পর্ক নেই যে আরমান তাকে তার প্রতি মুহূর্তের খবর জানাবে ! মালতীর মত মেয়ের সাথে আরমান কেন , কোন ছেলেরই এমন কোন গভীর সম্পর্ক হবার কথা না ! সব জেনে বুঝেও মন যেন কিছুই বোঝে না ৷ মাঝে মাঝে নিজের উপর এত বিরক্তি লাগে তার , মনে হয় নিজেকেই শেষ করে ফেলে হয়তো সব কষ্টের সমাপ্তি হবে !

একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুমাবার চেষ্টা করে সে আবার ৷ রাত জেগে জেগে অর্থহীন ভাবনা ভাবার বিলাসীতা করা তাকে মানায় না ৷ ঘুমাতে হবে , না ঘুমালে শরীর চলবে না ৷ মন না চললেও তাকে চালানো যায় , শরীর না চললে ক্ষতির পরিমানটা বেশি ৷ মানসিক ক্ষতির চেয়ে আর্থিক ক্ষতির ধাক্কাটা মালতীর জন্য বড় ৷ আকাশ কুসুম না ভেবে বরং মনটাকে আরও পাথর করাই ভালো ৷

শুয়ে শুয়ে মালতী ভাবে আর সে আরমানের কথা ভাববে না , কখনোই না ৷ আরমান ডাকলেও সে এড়িয়ে যাবে , না দেখতে দেখতে হয়ত মনটা একসময় বুঝবে সে যা চাচ্ছিলো তা শুধুমাত্রই কল্পনা , তার বাস্তব অস্তিত্ব নেই ৷ কিন্তু , আমরা যা ভাবি তাই কী হয় সবসময় ? মনটাকে আমরা ভাবি নিজের নিয়ন্ত্রনে থাকা অদৃশ্য বস্তু , কিন্তু এই অদৃশ্য বস্তুর ক্ষমতা সম্পর্কে আমরা জানি না , হয়ত জেনেও না জানার ভান করি ৷ তারপরও শেষ রক্ষা হয় না ৷ আমরা ধরা পরে যাই মনের ফাঁদে ৷

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম যে শহরে বুনোফুলেদের বাস
ইংরেজি নাম je shohore bonofoleder bas
লেখক তামান্না জেনিফার
প্রকাশনী এশিয়া পাবলিকেশন্স
বিষয় সমকালীন উপন্যাস
পৃষ্ঠা সংখ্যা ৯৬
ভাষা bangla
বাঁধাই hard cover
পৃষ্ঠা সংখ্যা96
ভাষাbangla
বান্ডিংhard cover
তা

লেখক সম্পর্কে

তামান্না জেনিফার

সমকালীন উপন্যাস বিষয়ক লেখক · প্রকাশক: এশিয়া পাবলিকেশন্স

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 192

৳ 24020% ছাড়