বাংলা সাহিত্যের ইতিহাসচর্চা ও অন্যান্য
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বাংলা সাহিত্যের ইতিহাস ও প্রাচীন বাংলা সাহিত্য সম্পর্কে গোলাম মুস্তাফার দীর্ঘদিনের অধ্যয়নের স্বাক্ষর এই বইয়ে সংকলিত প্রবন্ধগুলো। বাংলা সাহিত্যের ইতিহাসচর্চার প্রায় দুই শতকের পরিক্রমার বিবরণটি তথ্যসমৃদ্ধ। প্রাথমিক প্রয়াস থেকে সাম্প্রতিককালের ইতিহাসচর্চার অনেক অজ্ঞাত ও বিস্মৃত তথ্য পাওয়া যাবে ‘বাংলাসহিত্যের ইতিহাসচর্চা’ প্রবন্ধে। বাংলা ভাষার দুই প্রাচীন কবি কাহ্নপা ও সরহপার দোহাকোষ নিয়ে মুহম্মদ শহীদুল্লাহর গবেষণা Les Chants Mystique de Kanha et Saraha-র আলোচনা প্রসঙ্গে এই সম্পর্কে হরপ্রসাদ শাস্ত্রী, রাহুল সাংকৃত্যায়ন ও প্রবোধচন্দ্র বাগচীর গবেষণার পরিচয়ও দিয়েছেন লেখক।
‘চর্যাপদ’ সম্পর্কে তিনটি রচনায় আলোচিত হয়েছে বাংলা সাহিত্যের এই প্রাচীনতম নিদর্শনের নানা দিক। বাংলা ভাষা ও সাহিত্যের দুই গবেষক আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় ও আবদুল করিম সাহিত্যবিশারদের অবদানের পরিচয়জ্ঞাপক আলোচনায়ও লেখকের অনুসন্ধিৎসু মনের পরিচয় পাওয়া যায়।
বইয়ের তথ্য
| নাম | বাংলা সাহিত্যের ইতিহাসচর্চা ও অন্যান্য |
|---|---|
| ইংরেজি নাম | Bangla sahitter etihascorca o onnanno |
| লেখক | গোলাম মুস্তাফা |
| প্রকাশনী | বাতিঘর |
| বিষয় | সাহিত্য সমালোচনা |
| আইএসবিএন | 9789848825402 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৯২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৭ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
