স্মৃতিচারণ ও স্মৃতিকথা

পর্বান্তর

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳328

৳ 40018% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 72

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

মানবসভ্যতার বিবর্তনের ইতিহাস নিয়েই পর্বান্তর। খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে খ্রিস্টিয় নবম শতক পর্যন্ত ইতিহাস-পরিক্রমার বিবরণ পাওয়া যায় এই বইতে। রোমক সাম্রাজ্যের উত্থান ও পতন বিশ্ব-ইতিহাসের এক গুরুত্বপূর্ণ পর্ব। খ্রিস্টিয় প্রথম শতকে রোমান সাম্রাজ্যের ব্যাপক বিস্তার ঘটেছিল, একই সঙ্গে দেখা দিয়েছিল সংকট। অর্থনীতির বিপর্যয়, উৎপাদন সম্পর্কের পরিবর্তন, ইহুদি ও খ্রিস্টধর্মের সংঘাত, চার্চ ও রাষ্ট্রের দ্বন্দ্ব সাম্রাজ্যের সংকটকে ঘনীভূত করে তুলেছিল। ইতিহাসের এই বর্ণনায় উদ্ঘাটিত হয়েছে রোমক সাম্রাজ্যের সার্বিক চিত্র।আলেকজেন্ডারের পারসিক সাম্রাজ্য জয়ের উদ্দেশ্য রাজ্য-দখল চিন্তাতে সীমাবদ্ধ ছিল না, তাঁর আগ্রাসী পরিকল্পনার অন্যতম লক্ষ্য ছিল হেলেনীয় সভ্যতার বিস্তার। নিজের লক্ষ্য অর্জনে সফল হলেও ইতিহাসের দ্বান্দ্বিক প্রক্রিয়া থেকে তিনি রেহাই পাননি। প্রাচ্যের রাজনৈতিক প্রথা ও পদ্ধতির শিকার হয়েছিলেন তিনি।আরবদেশে ইসলাম ধর্মের উদ্ভবও সভ্যতার ইতিহাসে গুরুত্বপূর্ণ পর্বান্তরের সূচনা করে। ইসলাম ধর্মের ঐতিহাসিক তাৎপর্য বর্ণনা করতে গিয়ে লেখক আরব দেশের জনজীবন ও জীবন-দর্শনের পরিচয় দিয়েছেন। ইসলামের প্রচার ও প্রসারে যেসব সংকট দেখা দিয়েছিল তার বিবরণ দিতে গিয়ে দেখিয়েছেন, হযরত আলীর মৃত্যুর পর সাম্য ও মৈত্রীর আদর্শে বিশ্বাসী মুসলমান সমাজ কীভাবে গোত্রদ্বন্দ্বের আবর্তে নিপতিত হয়েছিল।মানব সভ্যতার বিবর্তন শুধু রাজনীতি ও ইতিহাসের ধারাবাহিক পর্বান্তরের পালা নয়, এর পেছনে আছে মানুষের জীবনচর্যা ও জীবন-দর্শনের চলিষ্ণুতার আকুতি। পর্বান্তরে ইতিহাসের এই গতি-সূত্রটিই উদ্ঘাটিত হয়েছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম পর্বান্তর
ইংরেজি নাম Porbantor
লেখক সুনীল কুমার ধর
প্রকাশনী বাতিঘর
বিষয় স্মৃতিচারণ ও স্মৃতিকথা,বিবিধ প্রবন্ধ
আইএসবিএন 9789848825457
পৃষ্ঠা সংখ্যা ২১৫
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৭
পৃষ্ঠা সংখ্যা215
ভাষাbangla
ISBN9789848825457
বান্ডিংhard cover
সু

লেখক সম্পর্কে

সুনীল কুমার ধর

স্মৃতিচারণ ও স্মৃতিকথা বিষয়ক লেখক · প্রকাশক: বাতিঘর

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 328

৳ 40018% ছাড়