ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৯টি পাতা পড়ে দেখুন
সুখী মানুষ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
"সুখী মানুষ" বইটি সম্পর্কে কিছু কথা:
কেউ অসুখী হতে চায় না, সবাই সুখী হতে চাই । কিন্তু প্রকৃত সত্য হচ্ছে, আপনি প্রকৃতই সুখী হতে পারবেন না, যদি না মাঝে মাঝে আপনি অসুখী থাকেন। জীবনে যাবতীয় দুঃখ-কষ্ট, হতাশা, ব্যর্থতা, অসম্মান সত্ত্বেও আমরা সুখী হতে পারি। তাই কাঁদুন, ক্ষমা করে দিন, ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন এবং সামনে এগিয়ে যান। আপনার চোখের পানি যেন ভবিষ্যৎ সুখের বীজে জল সিঞ্চনের কাজ করে। মনে রাখবেন, জীবনের ১০পার্সেন্ট হচ্ছে যা আমাদের জীবনে ঘটে, বাকি ৯০ পার্সেন্ট হচ্ছে ঘটনাবলির প্রতি আমরা কিরকম প্রতিক্রিয়া করি। প্রতিদিন ঘুম থেকে জেগে নেতিবাচকতা, ব্যর্থতা, হতাশাকে নয়—বেছে নিবেন আনন্দ, সুখ ও জীবনতুষ্টিকে।
যে মুহূর্তগুলাে ক্রোধান্বিত থাকলেন, সেই মুহূর্তগুলাে সুখ থেকে বঞ্চিত থাকলেন। তাই এই মুহূর্তেই সুখী হােন। মুহূর্ত মানেই জীবন, প্রতিটি মুহূর্তকেই উপভােগ করুন । সুখী থাকতে হবে বর্তমানকে নিয়েই, বাইরের কিছু সুখী করবে এই প্রত্যাশায় থাকবেন না । একমাত্র আপনিই আপনার জীবনকে বদলাতে পারেন, অন্য কেউ তা আপনার হয়ে করে দেবে না। জীবন এমন নয় যে, এটি খুঁজে বেড়াবেন বরং জীবনকে তৈরি করে নিতে হয়।
জীবনকে কেমনভাবে তৈরি করে নেবেন, যাতে আপনি সুখী মানুষ হতে পারেন— এসব বিষয়ই এ বইয়ের মুখ্য প্রতিপাদ্য। নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করুন, নিজের সুখ নিজে নির্মাণ করুন। কিভাবে তা করবেন, কী কী বৈশিষ্ট্য একজন সুখী মানুষের থাকে—চেষ্টা করেছি বিস্তারিতভাবে এ বইয়ে বিধৃত করতে ।
বইয়ের তথ্য
| নাম | সুখী মানুষ |
|---|---|
| ইংরেজি নাম | Sukhi Manush |
| লেখক | প্রফেসর ডা. মোঃ তাজুল ইসলাম (কাজল) |
| প্রকাশনী | এশিয়া পাবলিকেশন্স |
| বিষয় | মানসিক স্বাস্থ্য |
| আইএসবিএন | 97898489542293 |
| পৃষ্ঠা সংখ্যা | ১২৮ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০১৮ |
| পৃষ্ঠা সংখ্যা | 128 |
| ভাষা | bangla |
| ISBN | 97898489542293 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
.png)