ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২২টি পাতা পড়ে দেখুন
আত্মপরিচয়ের সংকট - (১)
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
পৃথিবীর প্রতিটি সৃষ্টির পরিচয় রয়েছে। পরিচয় ছাড়া কোনো জিনিসের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এটি আল্লাহর সৃষ্টির অন্যতম বৈশিষ্ট্য। জীব কিংবা জড়, সবারই রয়েছে নিজস্ব পরিচয়। এর নাম আত্মপরিচয়।
একজন মুসলমানকে যদি জিজ্ঞেস করা হয়, আপনার পরিচয় কী? কী উত্তর আসবে বলুন তো?• কেউ বলবে, আমি মানুষ!• কেউ বলবে, আমি অমুক কোম্পানীর অনার।• কেউ বলবে, আমি একজন মুসলমান।এসব উত্তরের পেছনে কোন বিষয়টি কাজ করে বলুন তো? নিজের আত্মপরিচয় জানা ও না জানার বিষয়টি।
যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, অনেক ক্ষেত্রে দেখা যায়, খোদ সে-ও জানে না, মুসলমানের আত্মপরিচয় কী! বিষয়টি চিন্তার কারণ, ভয়েরও কারণ।
কেননা, আত্মপরিচয় আমাদের জীবনের মৌলিক উদ্দেশ্য বাস্তবায়নে ভূমিকা রাখে। যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের পরিচয়ও সৃষ্টি করেছেন। তাই আমরা যদি নিজেরা নিজেদের পরিচয় নির্ধারণের চেষ্টা করি, তা সঠিক হবে না। আমরা আমাদের পরিচয়টা নেব ইসলামি শরিয়াহ থেকে, যা আল্লাহ শুধু আমাদের জন্যই উপহার দিয়েছেন!
এবার বলুন তো, একজন মুসলমানের আত্মপরিচয় কী?… এই প্রশ্নের বিস্তারিত উত্তর নিয়েই প্রকাশিত হচ্ছে মাওলানা ইফতেখার সিফাত হাফিজাহুল্লাহর চতুর্থ মৌলিক বই, ‘আত্মপরিচয়ের সংকট’!
আত্মপরিচয় কী, আমাদের আত্মপরিচয় কী, আত্মপরিচয় ভুলে গেলে কী হবে, এই সংকট কাটিয়ে ওঠার পদ্ধতিই-বা কী—সব উত্তর এই দুই মলাটের মধ্যেই মিলবে ইনশাআল্লাহ। আর ‘আত্মপরিচয় ছাড়া জীবনের এতটুকু সময় কাটিয়ে দিলাম, এখন না জানলেও সমস্যা নেই’—এ কথা যারা বলবেন, তাদের ভুলও ভেঙে যাবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, ‘জানার কোনো শেষ নেই, শোধরানোরও কোনো বয়স নেই।’
বইয়ের তথ্য
| নাম | আত্মপরিচয়ের সংকট - (১) |
|---|---|
| ইংরেজি নাম | Attoporicoyre songkot - 1 |
| লেখক | ইফতেখার সিফাত |
| প্রকাশনী | সিজদাহ পাবলিকেশন |
| বিষয় | আত্মউন্নয়নমূলক বই |
| পৃষ্ঠা সংখ্যা | ১৫২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২২ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
