তুমিও পারবে : সমস্যা সমাধানের প্রথম পাঠ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
"তুমিও পারবে" বইয়ের ফ্ল্যাপের লেখা:
এমন কোনাে মানুষ খুঁজে পাবে কি যে কোনাে সমস্যার মুখােমুখি হয় নি? আমরা ছেলে-বুড়াে যেই হই না কেন, চাকরিজীবী থেকে ব্যবসায়ী, সাধারন মানুষ থেকে দেশের প্রেসিডেন্ট-সারাদিন হাজারাে সমস্যার সমাধান করতে হয় আমাদের। সমস্যাগুলাে আবার নানান ধরনের : গণিত পরীক্ষা পাশ করা থেকে কোম্পানির লাভ-লােকসান ঠিক করা। কেউ হয়তাে নিজের ওজন কমাতে চায় বা ভালাে ক্রিকেটার হতে চায় ইত্যাদি ইত্যাদি।সমস্যাটি ছােটবড় যাই হােক না কেন আমাদের উচিত দৃঢ় মনােবল নিয়ে সমাধানের দিকে এগিয়ে যাওয়া, সব বাধাবিঘ্ন পেরিয়ে লক্ষ্যে পৌঁছুনাের চেষ্টা করা।
এবার একটা ভালাে খবর দেয়া যাক। সমস্যা সমাধানের জন্য বেশ কিছু পরীক্ষিত পদ্ধতি আছে যেগুলাে ব্যবহার করলে খুব সহজেই তােমার সমস্যার কার্যকরী সমাধান খুঁজে পাবে । সমাধান পদ্ধতিগুলাে এতটাই সহজ যে সব বয়সী মানুষই তা ব্যবহার করতে পারে। এ বইতে সেই বিশেষ পদ্ধতিগুলােকে নানান গল্পের ছলে উপস্থাপন করা হয়েছে। গল্পের চরিত্রগুলােকে নিয়ে নানা ধরনের স্কেচ ঘটনাগুলােকে আরও প্রাণবন্ত করেছে। ছেলেমেয়েরা আনন্দের সাথে এটিকে গ্রহণ করবে এবং খুব সহজে আত্মস্থ করতে পারবে।
বইয়ের তথ্য
| নাম | তুমিও পারবে : সমস্যা সমাধানের প্রথম পাঠ |
|---|---|
| ইংরেজি নাম | Tumio Parbe : Somosha Somadhane Prothom Path |
| লেখক | জাভেদ পারভেজ |
| প্রকাশনী | ছায়াবীথি |
| বিষয় | আত্ম-উন্নয়ন ও মোটিভেশন |
| আইএসবিএন | 9789849195740 |
| পৃষ্ঠা সংখ্যা | ১০৩ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
