ইতিহাস

ইতিহাসের প্রেক্ষাপটে : রেনেসাঁ থেকে সমাজতন্ত্র

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳280

৳ 35020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 70

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

এ গ্রন্থে বিশ্ব ইতিহাসের মোড় ফেরানো কয়েকটি মুহূর্ত ও সময়পর্বকে স্বতন্ত্র দৃষ্টিকোণ থেকে ফিরে দেখতে চেয়েছেন একালের এক অগ্রগণ্য চিন্তক-অর্থনীতিবিদ। পাশাপাশি বাংলা ও বাঙালির ইতিহাসের বহু প্রসঙ্গও এখানে ভিন্নতর বিশে−ষণে পাঠকদের কাছে নতুনভাবে ধরা দেবে। ইউরোপের রেনেসাঁ কি আদৌ বঙ্গীয় ভূখণ্ডে কোনো প্রভাব ফেলেছিল নাকি পুরোটাই ব্যর্থ অনুকরণে পর্যবসিত? উন্নয়নের গোলকধাঁধায় ঘুরে মানুষ ইতিহাসের কোন পরিণতির দিকে ধাবিত হবে? অর্থ কি মানবসভ্যতার সমৃদ্ধির জন্য ইতিবাচক না নেতিবাচক? সমাজতন্ত্রের পতনের বীজ কি নিহিত ছিল এর স্বপ্নদ্রষ্টাদের প্রভুসুলভ মনোভাবের ভেতরেই? বাংলার গ্রাম ও শহরের তফাৎ কীভাবে গড়ে দিল বাঙালির স্ববিরোধী ইতি-নেতি মানসিকতা? বাঙালিত্বের পরিসর কি নিছক বাংলাভাষী জনগোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ? ইতিহাসের প্রেক্ষাপটে অনেক তর্ক তুলবে, উস্কে দেবে বহু প্রশ্ন। পাঠের পর যেমন ইতিহাস-অনুসন্ধিৎসু পাঠকেরা ঋদ্ধ হবেন, তেমনি ইতিহাসকে নতুনভাবে নেড়েচেড়ে দেখার উৎসাহও জাগাবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ইতিহাসের প্রেক্ষাপটে : রেনেসাঁ থেকে সমাজতন্ত্র
ইংরেজি নাম Itihaser Prekkhapote : Renensa Theke Somajtontro
লেখক সনৎকুমার সাহা
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় ইতিহাস
আইএসবিএন 9789845100359
পৃষ্ঠা সংখ্যা ২২২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২০
সনৎকুমার সাহা

লেখক সম্পর্কে

সনৎকুমার সাহা

জন্ম : ১৯৪১। পড়াশোনা রাজশাহী বিশ্ববিদ্যালয় ও লন্ডন স্কুল অব ইকোনমিক্স-এ। ২০০৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনার পাঠ আনুষ্ঠানিকভাবে শেষ করেন। ২০১০ সাল থেকে তিনি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের একজন সদস্য হিসেবে দায়িত্বপালন করছেন। নিয়মিত প্রবন্ধ লিখে থাকেন বিভিন্ন দেশি-বিদেশি সাহিত্যপত্রে ও জার্নালে। আগ্রহের বিষয় সমাজ-রাষ্ট্র-সাহিত্য-সংস্কৃতি। অর্থনীতি, রবীন্দ্রনাথ, সমাজ ও সা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 280

৳ 35020% ছাড়