একটু আধটু পড়া
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বই-পড়া ও বইয়ের জগতে অবগাহনের অভিজ্ঞতার বয়ান নিয়েই একটু আধটু পড়া-র অবয়ব নির্মিত। একালের প্রাজ্ঞ প্রাবন্ধিক সনৎকুমার সাহা এখানে আলোচনা করেছেন তাঁর প্রিয় বইগুলো নিয়ে। পাশাপাশি বিস্তারিত লিখেছেন সমসময়ে প্রকাশিত বেশ ক-টি উখেযোগ্য বই নিয়েও। বর্তমান গ্রন্থে আলোচিত পুস্তকসম্ভারের বিষয়বৈচিত্র্য দেখবার মতো বটে। কেননা লেখকের মত এই : ‘বই পড়ায় চাওয়া ও পাওয়ার সমীকরণ যে ঘটবেই, এমন নিশ্চিত বলা যায় না। অতদূর না গিয়ে পছন্দের পরিসরটাকে শুধু এক-এ না রেখে একাধিকের সমাহারে নিয়ে যাই। আর, এখানে বিপরীত মেজাজের সহাবস্থানকেও মেনে নিই। কারণ, বেঁচে থাকার অভিজ্ঞতাই তা দাবি করে।’ গ্রন্থভুক্ত প্রথম রচনা ‘প্রিয় বইগুলো’ এক নিবিষ্ট ও রুচিবান পড়–য়ার পঠন-পাঠনের নিবিড় আখ্যান যেন। পরের লেখায় তিনি নতুনভাবে ফিরে তাকিয়েছেন চিরায়ত রূপকথার বই দক্ষিণারঞ্জন মিত্র-মজুমদারের ঠাকুরমা’র ঝুলি-র দিকে। অগ্রজ দুই ঐতিহাসিক সালাহ্্উদ্দীন আহমদ ও এবিএম হোসেনের স্মৃতি নিয়ে ভাবনার ডানা মেলতে গিয়ে লেখক তাঁর সময়-সমকালের অম্ল-মধুর সমাজচিত্রও তুলে ধরেছেন। অপরদিকে অনুজ কথাসাহিত্যিক ওয়াসি আহমেদ, শাহীন আখতার ও প্রশান্ত মৃধার লেখালেখি নিয়ে আলোচনাতেও তিনি সমান স্বচ্ছন্দ। রয়েছে হাসান আজিজুল হকের একটি বহুল আলোচিত উপন্যাস আগুনপাখি-র ইংরেজি অনুবাদের তত্ত্ব-তালাশও। কবি মোহাম্মদ রফিকের দুটি গাথাকাব্যের আলোচনাও পাঠকদের জন্য আকর্ষণীয় বৈকি। সবশেষে কল্যাণী রমার স্মৃতিগদ্য-ভিত্তিক বই নিয়ে যে স্নিগ্ধ লেখাটি এখানে লভ্য, তা পাঠকদের আবেগাপ্লুত করে তুলবে। অতএব, আমরা সংবেদী পাঠকদের স্বাগত জানাই বই-পড়া ও বই-আলোচনা নিয়ে রচিত এই ভিন্নরকম পুস্তকের প্রাঙ্গণে
বইয়ের তথ্য
| নাম | একটু আধটু পড়া |
|---|---|
| ইংরেজি নাম | Aktu Adhtu Pora |
| লেখক | সনৎকুমার সাহা |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| বিষয় | সাহিত্য সমালোচনা |
| আইএসবিএন | 9847012006580 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৫৮ |
| ভাষা | bangla |
| বাঁধাই | paperback |
| প্রথম প্রকাশ | ২০১৮ |
| পৃষ্ঠা সংখ্যা | 158 |
| ভাষা | bangla |
| ISBN | 9847012006580 |
| বান্ডিং | paperback |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
