অবিরাম পথ খোঁজা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
"অবিরাম পথ খোঁজা" বইয়ের ফ্ল্যাপের লেখা: সিরাজুল ইসলাম চৌধুরীর অবিরাম পথ খোঁজা বইয়ের প্রবন্ধগুলােতে একটা পথের অনুসন্ধানের চেষ্টা আছে। দার্শনিক, সাহিত্যিক, রাজনীতিক, সমাজ-সংস্কারক—সবাই চেষ্টা করেন পথের বিষয়ে নিজেদের চিন্তা ও দুশ্চিন্তাকে অন্যদের কাছে পৌছে দিতে এবং আশা রাখেন নিজেদের ভাবনাগুলােকে সামাজিক ও রাজনৈতিকভাবে বাস্তবায়িত করার। এ কাজ সারা বিশ্বে যেমন ঘটেছে, তেমনি ঘটেছে আমাদের দেশেও। এ বইয়ের প্রবন্ধগুলােতে ওই পথানুসন্ধানেরই কিছু নিদর্শন নিয়ে আলােচনা করা হয়েছে।
বর্তমান বিশ্বে যে অসুখ বিরাজমান, তার কারণকে লেখক পতনকালীন পুঁজিবাদের দুঃশাসন হিসেবে চিহ্নিত করেছেন। পুঁজিবাদ ইতিহাসের ধারাবাহিকতায় বেড়ে উঠেছে। এখন চেষ্টা চলছে তাকে বিদায় করে দিয়ে মানুষের সঙ্গে মানুষের মানবিক সম্পর্ক স্থাপনের পথ উন্মুক্ত করার। লেখক এই চেষ্টার সমর্থক। বইয়ের সব প্রবন্ধেই বিশ্বব্যবস্থার কথা আছে। সিরাজুল ইসলাম চৌধুরী তাঁর অতুলনীয় ভাষায় কঠিন বিষয়কে সহজ করে লিখেছেন। প্রবন্ধগুলােতে একটা গল্প বলার ধরন রয়েছে। তাতে বক্তব্য হালকা হয়নি, বরং নিজস্ব গুরুত্ব বজায় রেখে আরও হৃদয়গ্রাহী হয়ে উঠেছে।
বইয়ের তথ্য
| নাম | অবিরাম পথ খোঁজা |
|---|---|
| ইংরেজি নাম | Obiram Poth Khonja |
| লেখক | সিরাজুল ইসলাম চৌধুরী |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | বিবিধ প্রবন্ধ |
| আইএসবিএন | 9789849240303 |
| পৃষ্ঠা সংখ্যা | ২৩২ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০১৭ |
| পৃষ্ঠা সংখ্যা | 232 |
| ভাষা | bangla |
| ISBN | 9789849240303 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
