আমাদের শহরে বাঘ এসেছিল
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
‘আমাদের শহরে বাঘ এসেছিল’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ
গল্পটা নব্বই দশকের রংপুর শহরের। হঠাৎ করে গুজব রটে এক বহুরূপী বাঘ নেমেছে। সেই বাঘ যাকে আঁচড় দেয়, শরীরে থেকে যায় তিনটা দাগ। সে কী আতঙ্ক শহরজুড়ে! সন্ধ্যা হলেই পথঘাট ফাঁকা। গুজবের ডালপালা প্রতিদিনই বাড়ে। স্টেশন রোডের এক গলিতে বেওয়ারিশ পড়ে থাকা এক লাশ থেকে গুজবের শুরু। কে যেন মুখটা থাবা দিয়ে খুলে খুবলে নিয়েছে।
ভনভন করে উড়ছে মাছি। কী বীভৎস দেখাচ্ছে! সে রাতেই রংপুর শহরে ঘটে যায় একটা আত্মহত্যার ঘটনাও! এই গল্প হরর হতে পারত। পিশাচকাহিনি হয়ে ওঠার সম্ভাবনা ছিল। রহস্য উপন্যাসের দিকেও মোড় নিতে পারত। কিন্তু আশ্চর্য হয়ে পাঠক আবিষ্কার করবেন, এই গল্প পড়ে তাঁর ভয় জাগছে না; জাগছে মায়া!
বইয়ের তথ্য
| নাম | আমাদের শহরে বাঘ এসেছিল |
|---|---|
| ইংরেজি নাম | Amader Shohore Bagh Esechilo |
| লেখক | রাজীব হাসান |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | সমকালীন উপন্যাস |
| আইএসবিএন | 9789849318897 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৭৬ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০১৮ |
| পৃষ্ঠা সংখ্যা | 176 |
| ভাষা | bangla |
| ISBN | 9789849318897 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
