ঐ যে স্ট্রেচার আসছে
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
উপন্যাসপ্লাবিত বাজারসাহিত্য উজিয়ে বাঙলা ছােটগল্পে যারা নতুন প্রাণসঞ্চার করেছেন, মাটিপুরাণ পালা, জলডাঙ্গার বায়ােস্কোপ, ধুলােমাটির জন্মসূত্র ও কথামনুষ্যপুরাণ গ্রন্থচতুষ্টয়ের রচয়িতা মনিরা কায়েস তাদের অন্যতম। বিশ শতকের সাতের দশকে যে-সতীর্থদের মধ্যে উত্থান, তাদের একজন হয়েও শুরু থেকেই তিনি স্বাতন্ত্রের বিভায় উজ্জ্বল। সেই সঙ্গে নিজেকেও নিজে পুনঃ পুনঃ অতিক্রমণ করেছেন সাবলীল স্বতঃস্ফূর্ততায়। ঐ যে চোর আসছে সেই স্বতঃস্ফূর্ততারই নতুন পাঠ। একরৈখিকতা নয়, আজকের ছােটগল্পের সার্থকতা বহুরৈখিক আখ্যানধর্মিতায় । দীক্ষিত পাঠকমাত্রই জানেন, সমকালীন বাঙলা সাহিত্যের প্রথম সারির আখ্যানস্বভাবী ছােটগল্পকারদের একজন মনিরা। কায়েস। আবার ছােটগল্পস্বভাবী আখ্যানরচনার ক্ষেত্রেও মনিরা কায়েসের তুলনা মনিরা কায়েস নিজে। ঐ যে স্ট্রেচার আসছের লেখাগুলাে মূলত আখ্যান- ইতিহাস, ঐতিহ্য, লােকনিজস্বতা, স্বদেশ, সমকাল সমবিশ্বর সমবায়ে রচিত। দীক্ষিত পাঠক এগুলাের মধ্যে ছােটগল্পের স্বাদও পেতে পারেন। দূরের বসতি মনিরা কায়েসের গন্তব্য ছিল বলে কাছের দড়িদড়ায় বাঁধা পড়েননি তিনি কখনােই । কৃত্যের গুণে বাঙলা কথাসাহিত্যে নিজস্বতার দাগও কেটেছেন। সেই দাগেরই আরেক নাম- ঐ যে স্ট্রেচার আসছে।
বইয়ের তথ্য
| নাম | ঐ যে স্ট্রেচার আসছে |
|---|---|
| ইংরেজি নাম | Oi Je Strechar Asche |
| লেখক | মনিরা কায়েস |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| বিষয় | সমকালীন গল্প |
| আইএসবিএন | 9847012001495 |
| পৃষ্ঠা সংখ্যা | ১০৪ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০১০ |
| পৃষ্ঠা সংখ্যা | 104 |
| ভাষা | bangla |
| ISBN | 9847012001495 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
