সাহিত্য সমালোচনা

ওরহান পামুক

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳240

৳ 30020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 60

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আয়াতুল্লাহ খোমেনি সালমান রুশদির বিরুদ্ধে যে ফতোয়া দিয়েছেন ওরহান পামুক তার নিন্দা করায় তাকেও ধর্মদ্রোহী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তুরস্কের বামপন্থিরা মনে করছেন ওরহান পামুক নিজেকে পশ্চিমের কাছে বিকিয়ে দিয়েছেন। আর আর্মেনীয় গণহত্যায় তুরস্কের দায় এবং কুর্দি নির্যাতন নিয়ে মুখ খোলায় তুরস্কের সরকার ও সামরিক শক্তি তার ওপর ভয়ঙ্কর ক্ষিপ্ত। অসহিষ্ণুতা ও অবিচারের রাজত্ব রাজনৈতিক ইসলামের উত্থানের পথ সহজ করে দিয়েছে বলে তিনি মনে করেন। তার পরিবারসহ তুরস্কের এলিট গোষ্ঠী কামাল আতাতুর্কের বিপ্লব এবং পাশ্চাত্যানুসারী আধুনিকায়ন সমর্থন করেন। ২০০৬ সালের নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী ওরহান পামুক লেখালেখিতে আছেন, রাজনীতিতে নেই। কিন্তু এটা বলা যথেষ্ট নয় যে রাজনীতি তার বিষয়ও নয়। বেশ কয়েকটি রাজনৈতিক বিষয়ে তিনি উদ্ধৃত হচ্ছেন, গাল খাচ্ছেন, হুমকি পাচ্ছেন, মামলায় আসামি হচ্ছেন আবার প্রশংসিতও হচ্ছেন। যেসব বিষয় তার সামনে আসছে এর মধ্যে রয়েছে অটোম্যান সাম্রাজ্যর পতন, আর্মেনিয়ান গণহত্যা, কামাল আতাতুর্কের সংস্কার ও পশ্চিমায়ন, সামরিক শাসন, কুর্দি নির্যাতন, ইউরোপিয়ান ইউনিয়নে অন্তর্ভুক্তি এবং হালের শাসক এরদোয়ান। আন্দালিব রাশদীর ওরহান পামুক-এ ফিকশন ও নন-ফিকশনের ওরগান পামুককে পাওয়া যাবে। ্এ কালের একজন সেরা লেখক কেমন করে নিজেকে গড়ে তুলেছেন জানা যাবে। প্রবন্ধই হোক কি অনুবাদ, গদ্যটা কিন্তু আন্দালিব রাশদীর, তাঁর ফিকশনের মতোই টেনে রাখে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ওরহান পামুক
ইংরেজি নাম Orhan Pamuk
লেখক আন্দালিব রাশদী
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় সাহিত্য সমালোচনা
আইএসবিএন 9847012007440
পৃষ্ঠা সংখ্যা ২৩১
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৮
পৃষ্ঠা সংখ্যা231
ভাষাbangla
ISBN9847012007440
বান্ডিংhard cover
আন্দালিব রাশদী

লেখক সম্পর্কে

আন্দালিব রাশদী

জন্ম ৩১ ডিসেম্বর ১৯৫৭, ঢাকায়। বেড়ে ওঠা ও জীবনযাপন। এখানেই। কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, অনুবাদক। পড়াশোনা ঢাকা, ওয়েলস ও লন্ডনে। শুরুতে বিজ্ঞানের ছাত্র ছিলেন। আন্দালিব রাশদী কথাসাহিত্যিক। প্ৰবন্ধ লিখেন, অনুবাদও করেন। জন্ম ঢাকায়, বেড়ে ওঠা এবং জীবনযাপন এখানেই। পড়াশোনা ঢাকা, ওয়েলশ ও লন্ডনে। শুরুতে বিজ্ঞানের ছাত্র। আইনে স্নাতক, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতকোত্তর। ১৯৯৬ সালে লন্ডনে পিএইচডি করেছে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 240

৳ 30020% ছাড়