শিশু-কিশোর বই

কাঠমান্ডুর মূর্তিরহস্য

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳120

৳ 15020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 30

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আচম্বিতেই দুই দুঃসাহসী বাঙালি কিশোর নেপাল সীমান্তে গিয়ে জড়িয়ে পড়ল রহস্যজালে। একটি রহস্যময় মূর্তি নিয়ে ঘটে গেল ধুন্ধুমার কাণ্ড। এক রহস্যের জট খুলতে না খুলতেই পেছনে এসে জমাট বাঁধতে শুরু করল নতুন রহস্যের ঘন ছায়া। আর রহস্যভেদের দুর্দমনীয় নেশায় বাংলাদেশের ঢাকা থেকে যাত্রা করা দুই কিশোর ভারত-নেপালের আনাচে-কানাচে চালাতে লাগল দুঃসাহসী অভিযান। শ্বাসরুদ্ধকর অভিযান চালাতে গিয়ে কলকাতা-শিলিগুড়ি-গালগালিয়া-কাঁকড়ভিটা-কাঠমান্ডু-নেপালগঞ্জ কোথায় গেল না তারা! আন্তর্জাতিক অপরাধীচক্র থেকে কাঠমান্ডুর বোম্বেটেরা পর্যন্ত জড়িয়ে পড়ল ঘটনার সাথে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে ঘটতে লাগল শ্বাসরুদ্ধকর সব ঘটনা। পার্বত্যরাজ্য নেপালের পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দুর্লঙ্ঘ পর্বতমালা, এমনকি তরাইয়ের সমতলেও চলতে লাগল মরণপণ অভিযান। এরই মধ্যে খুন হয়ে গেল একজন লোক। ঘনীভূত হয়ে উঠল রহস্য। ঘটে চলল অনেক অবিশ্বাস্য ঘটনা। সেই রহস্যের আবর্তে খেই হারিয়ে ফেলতে ফেলতেও শেষ মুহূর্তে জ্বলে উঠল আশার আলো। পদে পদে বিপদের বাধা অতিক্রম করে হার না মানা বাঙালি কিশোরদেরই অবশেষে হলো জিত। তবে এটি গোয়েন্দা-অ্যাডভেঞ্চার কাহিনিই শুধু নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। মানুষে মানুষে বৈষম্য ও হতদরিদ্র মানুষের কঠিন জীবনসংগ্রামের অসাধারণ চিত্র নিখুঁতভাবে ফুটে উঠেছে এতে। বাড়তি পাওনা হিসেবে আছে নেপাল-হিমালয়ের প্রকৃতির একেবারে জীবন্ত বর্ণনা।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম কাঠমান্ডুর মূর্তিরহস্য
ইংরেজি নাম Kathmundur Murtirohosso
লেখক খন্দকার মাহমুদুল হাসান
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় শিশু-কিশোর বই,বয়স যখন ১২-১৭
আইএসবিএন 9847012006993
পৃষ্ঠা সংখ্যা ৮৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৮
খন্দকার মাহমুদুল হাসান

লেখক সম্পর্কে

খন্দকার মাহমুদুল হাসান

Khandokar Mahmudul Hasan খন্দকার মাহমুদুল হাসান। বাংলাদেশের প্রখ্যাত গবেষক ও শিশু-সাহিত্যিক। জন্ম ১৯৫৯ খ্রিস্টাব্দের ২৫ আগস্ট। তাঁর শতাধিক গ্ৰন্থ প্রকাশিত হয়েছে। ইতিহাস, প্রত্নতত্ত্ব, চলচ্চিত্র, সাহিত্য ও সাময়িকপত্র বিষয়ক তাঁর মূল্যবান গবেষণাগ্রন্থসমূহ ব্যাপকভাবে প্ৰশংসিত। ছোটদের জন্যে তাঁর লেখা গোয়েন্দাকাহিনি, অ্যাডভেঞ্চার গল্প, রহস্যোপন্যাস, শিকার কাহিনি, ভয়- ভূতের গল্প, বৈজ্ঞানিক কল্পকাহিন...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 120

৳ 15020% ছাড়