একুশের পটভূমি, একুশের স্মৃতি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ভাষা আন্দোলনকে বলা হয় আমাদের জাতীয় চেতনার উন্মেলগ্ন। আমাদের স্বাধীনতাসংগ্রামের বীজ এই ভাষা আন্দোলনের মধ্যেই নিহিত ছিল। রাষ্ট্রভাষার দাবি ঐতিহাসিক ঘটনা পরম্পরায় পরিণতি লাভ করে ভাষাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যে। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতাসংগ্রাম পর্যন্ত বিস্তৃত আমাদের ইতিহাসের তন্বিষ্ঠ পাঠ গ্রহণের জন্য তাই বায়ান্নর একুশে ফেব্র“য়ারির পটভূমি ও তাৎপর্য উপলব্ধির বিকল্প নেই। জাতির ভবিষ্যৎ পথের দিশা নিতেও আমাদের বারবার একুশের আন্দোলনের দিকে ফিরে তাকাতে হবে। এই গ্রন্থে সংকলিত প্রবন্ধগুলোতে বায়ান্নর একুশের সেই পটভূমি এবং তাৎপর্যই তুলে ধরা হয়েছে।
অনেকগুলো রচনায় ভাষা আন্দোলনের প্রত্যক্ষ সাক্ষী ও সক্রিয় অংশগ্রহণকারী বিশিষ্টজনের অন্তরঙ্গ বর্ণনা ও স্মৃতিচারণায় আন্দোলনকালীন দিনগুলোর ঘটনাক্রম যেমন উঠে এসেছে, তেমনি সময়ের ব্যবধানে দাঁড়িয়ে সেই আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণের চেষ্টাও আছে বইয়ের কয়েকটি প্রবন্ধে। বইটির পুনর্মুদ্রিত সংস্করণ এর পাঠকপ্রিয়তারই প্রমাণ দেয়।
বইয়ের তথ্য
| নাম | একুশের পটভূমি, একুশের স্মৃতি |
|---|---|
| ইংরেজি নাম | Akusher Potovumi, Akusher Steeti |
| লেখক | মতিউর রহমান |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | এশিয়া |
| আইএসবিএন | 9789848765814 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৩৬ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| সংস্করণ | ২০২১ সাল |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
