স্বাধীনতাপরবর্তী রাজনীতি

কাছে থেকে দেখা (১৯৭৩-১৯৭৫)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳378

৳ 45016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 72

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

‘কাছে থেকে দেখা (১৯৭৩-১৯৭৫)’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ মেজর জেনারেল এম খলিলুর রহমান ১৯৭১-এ পাকিস্তানে বন্দি ছিলেন। সেখান থেকে মুক্ত হয়ে ১৯৭৩ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশে ফিরে আসেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে বিডিআর (বর্তমানে যার নাম বিজিবি)-এর মহাপরিচালক নিযুক্ত করেন। দায়িত্ব নিয়ে তিনি বিডিআরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সচেষ্ট হন এবং সীমান্তে চোরাচালান দমনে বিশেষ উদ্যোগ নেন।

ছাত্রজীবনে বঙ্গবন্ধু এবং জেনারেল খলিল কলকাতার বেকার হোস্টেলে থাকতেন।সে সুবাদে দুজনের মধ্যে সদ্ভাব ছিল। ১৯৭৩-১৯৭৫ সময় পরিসরে জেনারেল খলিলকে দাপ্তরিক প্রয়োজনে যেমন বঙ্গবন্ধুর কাছে যেতে হতো, তেমনি বঙ্গবন্ধুও মাঝে মাঝে তাঁকে ডেকে কথা বলতেন। জেনারেল খলিল ১৯৭৩ সাল থেকে শুরু করে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু-হত্যাকাণ্ড পর্যন্ত সময়ের স্মৃতিচারণ করেছেন এই বইয়ে।

এতে সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধা ও পাকিস্তান প্রত্যাগত অমুক্তিযোদ্ধা দ্বন্দ্ব, তৎকালীন প্রশাসনের অবস্থা, রাজনৈতিক কর্মকাণ্ডের সফলতা-ব্যর্থতা, বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব, একক দল বাকশাল গঠন—এ বিষয়গুলো নিয়ে তিনি লিখেছেন এবং তাঁর মতামত দিয়েছেন। সদ্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশে পঁচাত্তরে বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকাণ্ড পর্যন্ত ঘটনাবলী সম্পর্কে জেনারেল খলিলের এই স্মৃতিচারণা সাধারণ পাঠক এবং ইতিহাসের ছাত্র-শিক্ষক সকলের মনোযোগ আকর্ষণ করবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম কাছে থেকে দেখা (১৯৭৩-১৯৭৫)
ইংরেজি নাম KacheTheke Dekha (1973-1975)
লেখক মে. জে. মুহাম্মদ খলিলুর রহমান
প্রকাশনী প্রথমা প্রকাশন
বিষয় স্বাধীনতাপরবর্তী রাজনীতি
আইএসবিএন 9789849176206
পৃষ্ঠা সংখ্যা ২৩২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৬
মে

লেখক সম্পর্কে

মে. জে. মুহাম্মদ খলিলুর রহমান

জন্ম ১৯২৭ সালে বর্তমান জামালপুর জেলার নান্দিনায়। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক। পাকিস্তান সেনাবাহিনীতে যােগ দেন ১৯৪৮ সালে । উচ্চতর প্রশিক্ষণ নেন ক্যাম্বারলির বিখ্যাত ব্রিটিশ স্টাফ কলেজে। পাকিস্তান সেনাবাহিনীতে নানা পদে কৃতিত্বের পরিচয় দেন। ১৯৭১ সালে রাওয়ালপিণ্ডিতে আর্মি সদর দপ্তরে কর্মরত থাকাকালীন প্রথমে তাকে দাপ্তরিক কাজ থেকে সরিয়ে রাখা হয়, পরে আটক করা হয় বন্দীশিবিরে। ১৯৭...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 378

৳ 45016% ছাড়