খটকা বানান অভিধান
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বাংলা ভাষা মুদ্রণ-যুগে প্রবেশ করার পর থেকে এ পর্যন্ত বাংলা বানানের সমতাবিধান ও প্রমিতকরণের ক্ষেত্রে অনেক কাজ হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান এ বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং বানানের কিছু নিয়ম তৈরি করে দিয়েছে। প্রণীত নিয়মের কিছু পরিমার্জনাও হয়েছে বিভিন্ন সময় । এসবের ফলে বহু শব্দের বানান সম্পর্কে ধারণা স্পষ্ট হলেও অনেক শব্দের বানানভেদ তৈরি হয়েছে: পার্থক্য তৈরি হয়েছে অভিধানে প্রদত্ত বানানের সঙ্গে নতুন নিয়মের বানানের। ভাষার রূপ-রীতি ও উচ্চারণগত পরিবর্তনের ফলেও বানানের রূপবদল ঘটেছে।
এই পরিস্থিতিতে লেখালেখি ও মুদ্রণের ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার করতে গিয়ে অনেকেই কোনাে কোনাে শব্দের বানান নিয়ে বিভ্রান্তির মুখােমুখি হন। এই বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে ভাষাবিশেষজ্ঞ, বানানবিশারদ, অভিধানকারদের অভিমত বিবেচনায় নিয়ে এবং বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসরণ করে এই খটকা বানান অভিধান পরিকল্পিত ও সংকলিত হয়েছে ।
বইয়ের তথ্য
| নাম | খটকা বানান অভিধান |
|---|---|
| ইংরেজি নাম | Khotka Banan Obhidhan |
| লেখক | মাহবুবুল হক |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | বিষয়ভিত্তিক অভিধান |
| আইএসবিএন | 9789849240242 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৮০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৭ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
