সাহিত্য সমালোচনা

গ্রাবিয়েল গার্সিয়া মার্কেজ মারিও বার্গাস ইয়োসা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳200

৳ 25020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 50

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বিংশ শতকের দ্বিতীয়ার্ধে লাতিন আমেরিকার সাহিত্য যাঁদের হাত ধরে জেগে উঠেছে তাঁদের অন্যতম প্রধান পাবলো নেরুদা, আলেয়ো কার্পেন্তিয়ার, হোর্হে লুই বোর্হেস, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, মারিও বার্গাস ইয়োসা এবং কার্লোস ফুয়েন্তেস। কবিতায় এক অনতিক্রম্য উচ্চতায় পাবলো নেরুদার অবস্থান; নিজস্ব সাহিত্য ভাবনা ও শৈলীতে গোটা সাহিত্যবিশ্বকে প্লাবিত করে রেখেছেন কথাসাহিত্যিক মার্কেজ; অনতিক্রম্য তিনিও,

তাঁর প্রভাব ও অনুগত পাঠকসংখ্যা আর সকলকে ছাড়িয়ে। মার্কেজ সাহিত্যকর্মের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন-এই বক্তব্যটি অন্তত মার্কেজের জন্য তেমন গুরুত্ব বহন করে না, পুরস্কার তাঁকে প্রতিষ্ঠিত করেনি, মার্কেজকে পুরস্কৃত করতে পেরে সুইডিশ অ্যাকাডেমি সম্মানিত হয়েছে।

১৯৯০ সালে মারিও বার্গাস ইয়োসা পেরুর প্রেসিডেন্ট পদে নির্বাচন করেন। প্রাথমিকভাবে তাঁর বিজয় অনেকটা নিশ্চিত ধরে নেওয়া হলেও সন্ত্রাসী আক্রমণ ও ব্যাপক কারচুপির কারণে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফুজিমুরোর কাছে পরাজিত হন। সক্রিয় এই রাজনৈতিক জীবন তাঁকে সৃজনশীলতা থেকে সরিয়ে নিতে পারেনি। কিন্তু অনেকটা সময় নষ্ট করেছে। একালের বিশ্বসাহিত্যে যাদের প্রভাব স্পষ্ট, তিনি তাঁদের অন্যতম। তাঁর গ্রন্থ সংখ্যা তিরিশের বেশি।

মারিও বার্গাস ইয়োসা স্বৈরাচারের বিরুদ্ধে লিখেন, সংগ্রামী মানুষের কথা বলেন, পরাজিত মানুষের নতুন উদ্যমে বেঁচে থাকার কাহিনি বয়ন করেন। তিনিও স্মরণীয় নোবেল বিজয়ীদের একজন। মার্কেজ ও ইয়োসাকে জানতে এই বইটি অবশ্যপাঠ্য। আন্দালিব রাশদীর পাঠক জানেন, তাঁর হাতের প্রবন্ধ-নিবন্ধ ও অনুবাদ তাঁর উপন্যাসের মতোই পাঠককে ধরে রাখে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম গ্রাবিয়েল গার্সিয়া মার্কেজ মারিও বার্গাস ইয়োসা
ইংরেজি নাম Grabiel Garsiya Markez Mario Bargos Yousa
লেখক আন্দালিব রাশদী
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় সাহিত্য সমালোচনা,ছড়া, কবিতা ও আবৃত্তি
আইএসবিএন 9789845100229
পৃষ্ঠা সংখ্যা ১৮৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২০
আন্দালিব রাশদী

লেখক সম্পর্কে

আন্দালিব রাশদী

জন্ম ৩১ ডিসেম্বর ১৯৫৭, ঢাকায়। বেড়ে ওঠা ও জীবনযাপন। এখানেই। কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, অনুবাদক। পড়াশোনা ঢাকা, ওয়েলস ও লন্ডনে। শুরুতে বিজ্ঞানের ছাত্র ছিলেন। আন্দালিব রাশদী কথাসাহিত্যিক। প্ৰবন্ধ লিখেন, অনুবাদও করেন। জন্ম ঢাকায়, বেড়ে ওঠা এবং জীবনযাপন এখানেই। পড়াশোনা ঢাকা, ওয়েলশ ও লন্ডনে। শুরুতে বিজ্ঞানের ছাত্র। আইনে স্নাতক, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতকোত্তর। ১৯৯৬ সালে লন্ডনে পিএইচডি করেছে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 200

৳ 25020% ছাড়