সমাজ, সভ্যতা ও সংস্কৃতি

জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳320

৳ 40020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 80

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বাঙালী জাতীয়তাবাদ সম্পর্কিত গবেষণা ও ব্যাখ্যায় সিরাজুল ইসলাম চৌধুরী দীর্ঘদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে আত্মনিবেদিত। সে আগ্রহও এই বইটিতে উপস্থিত। তিনি জানিয়েছেন, বাঙালীর জাতীয়তাবাদ আত্মরক্ষামূলক। এর মধ্যে রয়েছে আত্মপরিচয়, আত্মসম্মান ও স্বাধিকার প্রতিষ্ঠার আকাক্সক্ষা। কিন্তু তার অগ্রগমনের পদে পদে বৈরিতা ছিল। আক্রমণগুলো বিশেষভাবে এসেছে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই। পাকিস্তান-আন্দোলনে বাঙালী মুসলমান অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশ নিয়েছে, মুক্তির স্বপ্নে। তবে তা ভাঙতে বিলম্ব ঘটেনি। প্রথম আঘাতটা এসেছে রাষ্ট্রভাষার প্রশ্নে। বোঝা গিয়েছিল, উর্দু ভাষাকে কেন্দ্রে রেখে পাকিস্তানী নামে নতুন জাতি সৃষ্টির স্বৈরাচারী ও অবাস্তব আকাক্সক্ষা রয়েছে অবাঙালী শাসকদের। বাঙালী জাতীয়তাবাদের পক্ষে তাই উদ্বিগ্ন না হয়ে উপায় ছিল না।

এ বইয়ের আটটি অধ্যায়জুড়ে বাঙালীর জাতীয়তাবাদী উদ্বেগ ও অগ্রগমন-প্রচেষ্টার কাহিনী রয়েছে। সমাজ, সংস্কৃতি ও রাজনীতির ক্ষেত্রে সক্রিয় ব্যক্তিদের প্রতিনিধি ও দৃষ্টান্ত হিসেবে আটজন বিশিষ্ট ব্যক্তি এখানে উপস্থিত রয়েছেন। লেখকের হৃদয়গ্রাহী বর্ণনায় এঁদের কাজের মধ্য দিয়ে জাতীয়তাবাদী শঙ্কা ও প্রতিরোধের কয়েকটি জরুরী দিক স্পষ্ট হয়ে উঠেছে। প্রতিটি অধ্যায়ের পেছনে গবেষণালব্ধ তথ্য রয়েছে। যেগুলো তত্ত্বের একটি রেখাবয়বও তৈরী করে দিয়েছে। বইটি বাঙালীর জাতীয়তাবাদের অতীত ও বর্তমান তো বটেই, ভবিষ্যৎ অনুধাবন এবং পাঠককে নিজের মতো করে বিষয়টি সম্পর্কে ভাবতে উদ্বুদ্ধকরণে সহায়ক হবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
ইংরেজি নাম Jatiyotabader Udigno Hridoy
লেখক সিরাজুল ইসলাম চৌধুরী
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় সমাজ, সভ্যতা ও সংস্কৃতি
আইএসবিএন 9789849641834
পৃষ্ঠা সংখ্যা ২২০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২২
সিরাজুল ইসলাম চৌধুরী

লেখক সম্পর্কে

সিরাজুল ইসলাম চৌধুরী

সিরাজুল ইসলাম চৌধুরী (জন্ম. ১৯৩৬) পেশায় সাহিত্যের অধ্যাপক এবং অঙ্গীকারে লেখক। এই দুই সত্তার ভেতর হয়তো একটা দ্বন্দ্বও রয়েছে, তবে সেটা অবৈরী, মোটেই বৈরী স্বভাবের নয়। পেশাগত জীবনে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক, অবসরগ্রহণের পর ওই বিশ্ববিদ্যালয়েরই প্রফেসর এমেরিটাস হিসাবে মনোনীত হয়েছেন। তিনি শিক্ষা লাভ করেছেন রাজশাহী, কলকাতা, ঢাকা এবং ইংল্যান্ডের লীডস ও লেস্টার বিশ্ববিদ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 320

৳ 40020% ছাড়