সমকালীন উপন্যাস

ডুগডুগির আসর

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳160

৳ 20020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 40

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

এই কাহিনি এক জজ কোর্ট চত্বরের। বিচিত্র পেশার ও অদ্ভুত গড়নের জনতার ভিড় সেখানে। কারও আগমন মামলার কারণে, কারও পেশার প্রয়োজনে, কেউ-বা অবশ্যই পেটের দায়ে। মামলা মোকদ্দমা অফিস কাছারির কাজ ফুরোলে চত্বর হয় জনশূন্য, থেকে যায় কেবল পেট আর পেশার দায়ে ভোগা মানুষ; যাদের সাধারণ পরিচয় ক্যানভাসার।

ছোট্ট ডুগডুগি বাজিয়ে এখানে আসা মানুষকে যারা আহ্বান জানায়।

এই ক্যানভাসারদের ভিতরে বয়সি মোসলেম উদ্দিন, আদালতের আঙিনায় কাপড় ধোয়ার পাউডার বিক্রি যার ভাত জোগায়। আছে গাছতলায় প্রবীণ বইবিক্রেতা বারিক। কিন্তু কাহিনির মূলস্রোত বয়ে চলে বানরের খেলা দেখানো আজগর আর খেলাওয়ালা সুকুমারকে নিয়ে।

সঙ্গে আছে আরও কয়েকজন। এখানে একই সঙ্গে তারা বন্ধু ও প্রতিদ্বন্দ্বী। তাদের কেউ দেখায় সাপের কারসাজি, কেউ বেচে কবিরাজি গাছগাছড়া, কেউ কান পরিষ্কার করে, কেউ দাঁত তোলে।

এদিকে আজগর আর সুকুমারের সঙ্গে জড়িয়ে আছে স্রোতের শ্যাওলার মতো ভেসে আসা দুই নারী, জরিনা ও ঝিলিক।

রহস্যময়ী জরিনা শত অনটনেও আজগরের সঙ্গেই থাকে। ওদিকে গন্তব্যহীন ঝিলিক যেমন এসেছিল, সেভাবেই হঠাৎ নিরুদ্দিষ্ট হয়। এইসমস্ত সর্বহারার জীবন পরম মমতায় জীবন্ত হয়ে উঠেছে এই উপন্যাসে। এমন ছিন্নমূল বেঁচে-থাকার কথা ইতিপূর্বে এভাবে বলা হয়নি।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ডুগডুগির আসর
ইংরেজি নাম Dugdugir Asar
লেখক প্রশান্ত মৃধা
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় সমকালীন উপন্যাস
আইএসবিএন 9847012006382
পৃষ্ঠা সংখ্যা ২৬০
ভাষা bangla
বাঁধাই hard cover
সংস্করণ ২০১৯ সাল
পৃষ্ঠা সংখ্যা260
ভাষাbangla
ISBN9847012006382
বান্ডিংhard cover
প্রশান্ত মৃধা

লেখক সম্পর্কে

প্রশান্ত মৃধা

প্রশান্ত মৃধা ১৯৭১ সালের ২০ নভেম্বর বাগেরহাটে জন্মগ্রহণ করেন। তিনি বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি (১৯৮৮) ও সরকারি প্রফুল্লচন্দ্র কলেজ থেকে এইচএসসি (১৯৯০) পাস করার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বিয়ানীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগে শিক্ষকতা করছেন। গল্প, উপন্যাস, প্রবন্ধ, সাহিত্যিক কলাম ও শিশু সাহিত্য মিলিয়ে তাঁর সাহি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 160

৳ 20020% ছাড়