তমোঘ্না
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
মুক্তিযুদ্ধ কতভাবেই না আমাদের ছুঁয়ে গেছে- সমষ্টি ও ব্যক্তির জীবনে এর কতই না ছবি। এক প্রান্তে বিজয়ের উল্লাস, অন্য প্রান্তে শহীদের জন্যে বেদনা। মুক্তিযুদ্ধ ইতিহাসের এক মহাকাব্যিক নাটক, ব্যক্তিগত জীবনেও সে এক মহাসঙ্গীত। কবি সাবিনা ইয়াসমিন তাঁর কবিতার কলমে যখন লেখেন এই উপন্যাস, আমরা একইসঙ্গে একাত্তর থেকে উৎসারিত জীবন নাট্য ও সঙ্গীতের অনুরণনে জীবনকে গভীরতর স্তরে অনুভব করে উঠি।
শহীদ মুক্তিযোদ্ধার কন্যা সাবিনার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ সাগরদাঁড়িতে, মাইকেল মধুসূদনের জন্মোৎসবে। মাইকেল বাংলায় ফিরেছিলেন দেশের মাটিকে ভালোবেসে; সাবিনার এই উপন্যাস আমাদের ইতিহাসে ফেরাবে, মুক্তিযুদ্ধের চেতনাকে আমাদের ভেতরে প্রবাহিত করবে নতুন মাত্রায়। সাবিনার এটি প্রথম উপন্যাস। আমি তাঁকে আমাদের কথাসাহিত্যে স্বাগত করছি। সৈয়দ শামসুল হক ২৫/১/২০১৫
বইয়ের তথ্য
| নাম | তমোঘ্না |
|---|---|
| ইংরেজি নাম | Tamoghna |
| লেখক | সাবিনা ইয়াসমিন |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| বিষয় | যুদ্ধ ও রাজনৈতিক উপন্যাস |
| আইএসবিএন | 9847012004425 |
| পৃষ্ঠা সংখ্যা | ৭২ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০১৫ |
| পৃষ্ঠা সংখ্যা | 72 |
| ভাষা | bangla |
| ISBN | 9847012004425 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
