গুপ্ত মহাবিশ্বের খোঁজে
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
‘গুপ্ত মহাবিশ্বের খোঁজে’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি নিজেদের লুকিয়ে রেখেছে ধোঁয়াশার আড়ালে। সেই আড়াল সরিয়ে গুপ্ত বস্ত্ত আর শক্তিগুলোর দিনের আলোর মতো আলোকিত হওয়ার আশু সম্ভাবনা নেই। তাই বলে কি বসে থাকবেন বিজ্ঞানীরা? তাঁরা চেষ্টা করছেন মহাবিশ্বকে বোঝার, মহাবিশ্বের সৃষ্টিরহস্য পুরোপুরি উন্মোচন করার। সে কাজে সফল হতে হলে গুপ্ত ভরশক্তির প্রত্যক্ষ প্রমাণ পেতে হবে।না হলে অজানা থেকে যাবে মহাবিশ্বের ৯৬ শতাংশ রহস্যই।
তাই বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন: ডার্ক ম্যাটারের খোঁজে ফাঁদ পেতেছেন মাটির বহু গভীরে, গুপ্ত শক্তির খোঁজে মহাকাশে ছিপ ফেলেছেন নভোটেলিস্কোপের সাহাঘ্যে। কিন্তু ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি রহস্যই রয়ে গেছে। ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি কী এমন জিনিস যে নিজেদের এরা এতটা রহস্যাবৃত করে রেখেছে, বিজ্ঞানীরা চেষ্টা করেও কেন সেই অবগুণ্ঠন সরাতে পারছেন না—এসবের বিস্তারিত বিবরণ আছে এ বইয়ে।
বইয়ের তথ্য
| নাম | গুপ্ত মহাবিশ্বের খোঁজে |
|---|---|
| ইংরেজি নাম | Gupto Mohabishwer Khoje (Dark Matter O Dark Energir Adyopanto) |
| লেখক | আব্দুল গাফফার রনি |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | রেফারেন্স, প্রফেশনাল ও জার্নাল |
| আইএসবিএন | 9789845250085 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৯২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৯ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
