জীবনের বালুকাবেলায়
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ব্রিটিশ উপনিবেশ, পাকিস্তান ও বাংলাদেশ—এ ভূখণ্ডের এই তিন ইতিহাসপর্বে ছড়িয়ে আছে ফারুক চৌধুরীর জীবন। ১৯৫০-এর দশকের মধ্যপর্যায়ে নবীন পাকিস্তান রাষ্ট্রে তাঁর কূটনৈতিক জীবনের সূচনা। কূটনীতিকের চোখে তিনি দেখেছেন পাকিস্তানের বিলয়, বাংলাদেশের অভ্যুদয় এবং স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের ঝোড়ো রাজনীতির উত্থান-পতন। এ সময়ে গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে সাক্ষী হয়ে আছেন বাংলাদেশ, ভারত উপমহাদেশ ও বিশ্বের নানা অঞ্চলের চমকপ্রদ সব পররাষ্ট্রীয় ঘটনার।
একদিকে তিনি পেয়েছেন মওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের মতো জাতীয় নেতাদের নিবিড় সান্নিধ্য; অন্যদিকে সংস্পর্শে এসেছেন বিশ্ববরেণ্য নেতাদেরও। ফারুক চৌধুরীর এ আত্মস্মৃতি বাংলাদেশ ও এ উপমহাদেশের বিশ শতকের দ্বিতীয়ার্ধের কূটনৈতিক ইতিহাস এবং সে ইতিহাসের নায়ক ও খলনায়কদের এক অন্তরঙ্গ ও উপভোগ্য চিত্র তুলে ধরেছে।
বইয়ের তথ্য
| নাম | জীবনের বালুকাবেলায় |
|---|---|
| ইংরেজি নাম | Jiboner Balukabelay |
| লেখক | ফারুক চৌধুরী |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | পেশাগত স্মৃতিচারণ |
| আইএসবিএন | 9789849065944 |
| পৃষ্ঠা সংখ্যা | ৫২৮ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| সংস্করণ | ২০১৫ সাল |
| পৃষ্ঠা সংখ্যা | 528 |
| ভাষা | bangla |
| ISBN | 9789849065944 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
