দিনপঞ্জি-মনপঞ্জি-ডাকঘর
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
"দিনপঞ্জি-মনপঞ্জি-ডাকঘর" বইয়ের ফ্ল্যাপের লেখা: ১৯৪৯ সালের ৯ মার্চ পাকিস্তান সরকারের পুলিশ মুনীর চৌধুরীকে গ্রেপ্তার করে। নাট্যকর্মী লিলি চৌধুরীর (তখন লিলি মির্জা) সঙ্গে তখন তাঁর এতটা গভীর প্রণয় যে, একজন আরেকজনকে না দেখে থাকতে পারেন না। তাঁদের বিয়েও প্রায় পাকা। জেলে থাকার কারণে তাদের মধ্যে তৈরি হলাে বিচ্ছেদ। মুনীর চৌধুরী তখন লিলি চৌধুরীকে উদ্দেশ করে লেখেন তার ‘দিনপঞ্জি-মনপঞ্জি'। এর প্রথম অংশে আছে দিনলিপি এবং দ্বিতীয় অংশে ‘জটিলতা’ শীর্ষক একটি গল্পের ভেতর দিয়ে তার মনােবাসনার উপস্থাপন এ রচনায়।
কারাবাসের যন্ত্রণার চেয়ে বিচ্ছেদের বেদনাই প্রকাশ পেয়েছে বেশি। পক্ষান্তরে লিলি চৌধুরী তখন বাবার বাড়িতে থেকে একই বিচ্ছেদ-যন্ত্রণা ভােগ করেছেন আর মুনীর চৌধুরীকে উদ্দেশ করে লিখেছেন ‘ডাকঘর’ । আজ থেকে ৬৫ বছর আগে, ২৪ বছর বয়সী মুনীর চৌধুরী এবং ২১ বছর বয়সী লিলি চৌধুরী ডায়েরিতে তাদের বিরহের যে বেদনা লিপিবদ্ধ করেছেন, আজও তা অত্যন্ত প্রাণময়। এ গ্রন্থটির পাঠ হবে পাঠকের জন্য এক অনন্য অভিজ্ঞতা।
বইয়ের তথ্য
| নাম | দিনপঞ্জি-মনপঞ্জি-ডাকঘর |
|---|---|
| ইংরেজি নাম | Dinoponji-Monopoji-Dhakghor |
| লেখক | মুনীর চৌধুরী, লিলি চৌধুরী |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | ডায়েরী ও চিঠি সংগ্রহ |
| আইএসবিএন | 9789849120209 |
| পৃষ্ঠা সংখ্যা | ২০৮ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
