দিশি ও বিলাতি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
কর্তৃত্ববাদী ইংরেজ শাসনের কারণে কেমন করে ভালাে-মন্দ পরিবর্তনের মুখে পড়েছিল ‘দিশি’ বাঙালি সমাজ এবং কীভাবেই-বা নতুন দখলীকৃত ভূমিতে নানা মুশকিল বা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল। ‘বিলাতি’ শাসকগােষ্ঠী—উভয় প্রসঙ্গই এখানে আলােচিত হয়েছে। আছে সেকালের বাংলায় বসবাসকারী দিশি ও বিলাতি দুই তরফের পারস্পরিক সংঘাত ও সমন্বয়ের সরস-সজীব চিত্র।
এ বইতে মিলবে পাশ্চাত্যে উদ্ভাবিত আধুনিক ভােটব্যবস্থার মুখােমুখি হয়ে সাবেকি বাঙালি সমাজের বিভ্রান্ত অভিজ্ঞতার বয়ান, ফুটবল খেলার স্বদেশি আন্দোলনের হাতিয়ার হয়ে ওঠার ইতিবৃত্ত, বাংলার জমিদারকুলকে সঙ্গী করে ইংরেজ কর্তাব্যক্তিদের লাগামহীন শিকার-বিলাসের কাহিনি, দূর রাশিয়ার অক্টোবর বিপ্লব শােষিত বাঙালিদের কীভাবে আকৃষ্ট করেছিল, সেই বিবরণ এবং সাহেবদের আনা ছাপাখানা-প্রযুক্তির মারফত বাংলা বই ও পঞ্জিকার বাজারের বিস্তার লাভের আগাপাশতলা।
উঠে এসেছে বাংলার তীব্র ঝড়-বাতাস, বর্ষার ভয়ানক জলাবদ্ধতা বা বিষম গ্রীষ্মকালের পাল্লায় পড়ে বিলেতাগত শাসককুলের নাস্তানাবুদ হওয়ার আখ্যানও।
বইয়ের তথ্য
| নাম | দিশি ও বিলাতি |
|---|---|
| ইংরেজি নাম | Dishi O Bilati |
| লেখক | মুহিত হাসান |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | ভারতীয় উপমহাদেশের ইতিহাস |
| আইএসবিএন | 9789845250115 |
| পৃষ্ঠা সংখ্যা | ১১০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০১৯ |
| পৃষ্ঠা সংখ্যা | 110 |
| ভাষা | bangla |
| ISBN | 9789845250115 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!